এক্সপ্লোর

স্বামীর পর তিনিও বিজেপিতে? দলে থেকে মানুষের জন্য কাজ করা যাচ্ছে না, বিস্ফোরক হলদিয়ার সিপিএম বিধায়ক

নভেম্বরেই বিজেপিতে যোগ দিয়েছেন স্বামী। এবার বিজেপিতে যোগ দিতে পারেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলও। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের বিদ্রোহের সুরে সেই ইঙ্গিত স্পষ্ট।

হলদিয়া: দল বদলের হিড়িকে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর অভিযোগ সিপিএমে থেকে স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছে না। বিজেপিতে যোগ দিতে পারেন হলদিয়ার সিপিএম বিধায়ক। এমনটাই ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্যে।

 নভেম্বরেই বিজেপিতে যোগ দিয়েছেন স্বামী। এবার বিজেপিতে যোগ দিতে পারেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলও। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের বিদ্রোহের সুরে সেই ইঙ্গিত স্পষ্ট। তাপসী মণ্ডলের কথায়, সিপিএমে থেকে স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছে না। বাড়ির মানুষের পাশে থাকে উচিত, এক ধরনের কাজ করাই উচিত। যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম।

 দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এই প্রেক্ষাপটেই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করছেন সিপিএম বিধায়ক তাপসী।রাজনৈতিক মহলের প্রশ্ন, এবার কি বিধায়ক স্ত্রীও বিজেপির পথে? অমিত শাহ-র সফরের মধ্যেই কি তিনি দলবদল করবেন?

 হলদিয়ার সিপিএম বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা বিশেষ তাৎ‍পর্যপূর্ণ। কারণ, গোটা পূর্ব মেদিনীপুরে আধিপত্য বিস্তারে সক্ষম হলেও হলদিয়ায় কিন্তু বারবার আটকে গেছেন শুভেন্দু অধিকারী। ২০১১-র রাজ্যে পালাবদলের পরও, হলদিয়া পুরসভা দখল করতে পারেননি শুভেন্দু। ২০১২ সালের পুরভোটে হলদিয়া পুরসভা পুরসভায় জয়ী হয় বামেরা। পরে বামেদের ভাঙন ধরিয়ে হলদিয়া পুরসভা দখল করে তৃণমূল। ২০১৬-য় প্রবল তৃণমূল ঝড়ে হলদিয়ায় বড়সড় ধাক্কা খান তৃণমূল তথা শুভেন্দু অধিকারী।হলদিয়া বিধানসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়ে জয়ী হন সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল। তৃণমূল প্রার্থীকে ২১ হাজার ৪৯৩ ভোটে হারান তিনি।  অর্থাৎ‍ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তাপসী মণ্ডল। এবার সেই দু’জনেই সম্ভবত একসঙ্গে একদিনে বিজেপিতে যোগ দিতে চলেছেন।

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
Gujarat News: একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget