এক্সপ্লোর

'ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম',সোনালির পর এবার তৃণমূলে ফিরতে চান সরলা মুর্মু

গেরুয়া শিবিরে যোগ দিলেও ভোট প্রচারে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি সরলা মুর্মুকে।

কলকাতা:  সোনালি গুহর পর এবার সরলা মুর্মু। ভোটের আগে দলত্যাগ করে বিজেপিতে গিয়েও ফের পুরনো দলে ফিরতে চান তিনি। বিধানসভা ভোটে হবিবপুর থেকে সরলা মুর্মুকে প্রার্থী করে তৃণমূল। এরপরই তিনি দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। গেরুয়া শিবিরে যোগ দিলেও ভোট প্রচারে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি সরলা মুর্মুকে। ভোটের ফল ঘোষণার পর এবার ফের তৃণমূলে ফিরতে চান সরলা। তিনি জানিয়েছেন, ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই ফিরতে চাই।

মালদার হবিবপুর থেকে তৃণমূলের  টিকিট পেয়েও  বিজেপিতে  যোগদানের পর তিনি বলেছিলেন, "তৃণমূল থেকে শুধু পোস্ট দেওয়া হয় কোনও কাজ করতে দেওয়া হয় না। অনেক নেতা কাজ করতে বারণ করে। শান্তি-শৃঙ্খলা কিছুই নেই। আমি কখনও চাইনি ওখানকার প্রার্থী হব। বিজেপি থেকে আমরা কিছুই চাইছি না। নিঃস্বার্থে দলে যোগ দিয়েছি।"সরলা মুর্মু তখন দাবি করেছিলেন, মালদার বেশিরভাগ তৃণমূল কর্মী  বিজেপিতে যোগ দিয়েছেন।উল্লেখ্য, সরলা মুর্মুর বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই  হবিবপুর আসনে  তাঁর পরিবর্তে  তৃণমূল প্রদীপ বাস্কেকে প্রার্থী করেছিল।

ভোটের পর তৃণমূলে ফিরতে চেয়ে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাঁরা রাগ-অভিমানে দল ছেড়ে গেছেন, তাঁদের ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। তিনিও তৃণমূলে ফিরতে চান। সরলা মুর্মু বলেছেন, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করতে চান। এবং জেলা পরিষদে যে, আস্থা ভোট রয়েছে, সেখানে তিনি তৃণমূলের হয়ে ভোট দিতে চান।

যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, শুধু সোনালি গুহ বা সরলা মুর্মুই নন, আরও অনেক নেতাই তৃণমূলে ফিরতে চেয়েছেন বা যোগ দিতে চেয়েছেন। কিন্তু এ ব্যাপারে দলের পক্ষ থেকে এখনও কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

দিলীপ ঘোষ এ ব্যাপারে বলেছেন, বিজেপি বড় দল। অনেকেই যোগ দেন দলে। এখন ওঁরা কেন যোগ দিয়েছিলেন, কেনই বা চলে যাচ্ছেন, তা ওঁরাই বলতে পারবেন।

 

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget