এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: বিমান বিপর্যয়ে DNA ম্যাচিংয়ের পর ৪২ জনের দেহ সনাক্ত, পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেহ

Ahmedabad Plane Crash DNA Matching :আমদাবাদের বিমান বিপর্যয়ের ঘটনায় DNA ম্যাচিংয়ের পর ৪২ জনের দেহ সনাক্ত করা হয়েছে

নয়াদিল্লি: আমদাবাদের বিমান বিপর্যয়ের ঘটনায় DNA ম্যাচিংয়ের পর ৪২ জনের দেহ সনাক্ত করা হয়েছে। পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিমান বিপর্যয়ের মৃতদের দেহ। তবে আমদাবাদের বিমান বিপর্যয়ের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। 

আরও পড়ুন, পুণেয় ভেঙে পড়ল সেতু, মৃত একাধিক, আহত বহু, ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা, মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে !

টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যে কীভাবে বিপর্যয়? আজ বৈঠকে উচ্চ পর্যায়ের কমিটিও

আমদাবাদে বিমান বিপর্যয়ের ৩ দিন, এখনও কারণ নিয়ে ধোঁয়াশা। টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যে কীভাবে বিপর্যয়? বিপর্যয়স্থলে বোয়িংয়ের টেকনিক্যাল টিম। একটানা ১৩,৫৩০ কিমি উড়তে সক্ষম ড্রিমলাইনার। ককপিটে ছিলেন ২ অভিজ্ঞ পাইলট, তারপরেও কীভাবে দুর্ঘটনা? পরীক্ষা করে দেখা হচ্ছে বিমানের ব্ল্যাক বক্স। আজ বৈঠকে বসছে উচ্চ পর্যায়ের কমিটিও। ধ্বংসস্তূপ আমদাবাদের মেঘানিনগরের BJ মেডিক্যালের হস্টেল । মেঘানিনগরে এখনও চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। আমদাবাদ সিভিল হাসপাতালে স্বজনহারাদের ভিড়। DNA ম্যাচিংয়ের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেহ।

 ধ্বংসস্তূপ থেকে যা উদ্ধার হচ্ছে, তা আর চেনার মতো অবস্থায় নেই

আমদাবাদে বিমান বিপর্যয়ে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বিমানে থাকা ২৪১ জন-সহ ২৭৯ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা AFP সূত্রে খবর। এখনও ঘটনাস্থল থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ, দেহাংশ। শনিবার দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে NSG, NDRF, বায়ুসেনা, ফরেন্সিক টিম, ফায়ার রেসকিউ ফোর্স, DGCA, CISF এবং এয়ারক্র্যাফট অ্য়াক্সিডেন্ট ইনটেলিজেন্স ব্যুরোর টিম। ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছে ছেলে ও পুত্রবধূকে। চোখের জল বাঁধ মানছে না। এরকমই হাহাকার এখন সারা দেশের অসংখ্য় পরিবারে। কাছের মানুষকে তো হারিয়েছেনই। তাদের দেহটাও শেষবারের মতো দেখতে পাবেন না। কারণ, আমদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পর ৩ দিন পরও ধ্বংসস্তূপ থেকে যা উদ্ধার হচ্ছে, তা আর চেনার মতো অবস্থায় নেই।

চতুর্দিকে পড়ে রয়েছে মৃতদেহ

বৃহস্পতিবার দুপুর, অন্য় দিনের মতো স্বাভাবিক ছন্দেই ছিল আমদাবাদের মেঘানিনগরে B J মেডিক্যাল কলেজের হস্টেল। দুপুরে ক্য়ান্টিনে খেতে বসেছিলেন অনেকে। সেই সময়ই আকাশ থেকে মৃত্য়ু হয়ে নেমে আসে বিশাল বিমালটা। সেই মুহূর্তের ঠিক পরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চতুর্দিকে পড়ে রয়েছে মৃতদেহ। শোনা যাচ্ছে আতঙ্কিত মানুষের আর্ত চিৎকার। প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। কেউ হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। ছাদের ওপর এখনও গেঁথে রয়েছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের ভাঙা অংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk News: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলন, শেষে কেন শর্ত বদল? অবশেষে উত্তর দিলেন সোনম ওয়াংচুক
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলন, শেষে কেন শর্ত বদল? অবশেষে উত্তর দিলেন সোনম ওয়াংচুক
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Sonam Wangchuk: ২৬ দিন অনশন করার পরে অন্য কারও থেকে চরিত্রের সার্টিফিকেট নিতে হবে এবার? বিস্ফোরক সোনম ওয়াংচুক
২৬ দিন অনশন করার পরে অন্য কারও থেকে চরিত্রের সার্টিফিকেট নিতে হবে এবার? বিস্ফোরক সোনম ওয়াংচুক
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget