এক্সপ্লোর

Air India Plane Crash: ইঞ্জিন ফেলিওর, নাকি অন্য কিছু, আমদাবাদ বিমান দুর্ঘটনার নেপথ্যে কী? কেন্দ্রকে তদন্তের রিপোর্ট দিল AAIB

Ahmedabad Plane Crash: চলতি সপ্তাহের শেষ দিকেই বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের ওই প্রাথমিক রিপোর্টটি প্রকাশ করা হবে বলে দিল্লি সূত্রে খবর।

নয়াদিল্লি: আমদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল। দুর্ঘটনার একমাসের মাথায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কাছে রিপোর্ট জমা দিল বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা (AAIB). বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জমা পড়েছে তদন্তের রিপোর্ট। তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে যে তথ্য হাতে আসে, তার উপর নির্ভর করেই ওই রিপোর্ট তৈরি করা হয়েছে। (Air India Plane Crash)

চলতি সপ্তাহের শেষ দিকেই বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের ওই প্রাথমিক রিপোর্টটি প্রকাশ করা হবে বলে দিল্লি সূত্রে খবর। প্রাথমিক রিপোর্টে ঠিক কী আছে, এখনও পর্যন্ত তা খোলসা হয়নি। তবে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান বিমান পরিবহণ বিশেষজ্ঞদের সহযোগিতায় তদন্তের রিপোর্টটি তৈরি করা হয়েছে। (Ahmedabad Plane Crash)

দুর্ঘটনার কারণ নির্ধারণে অত্যাধুনিক Crash Analysis Technology-র সাহায্য়ও নিয়েছেন বিশেষজ্ঞরা। AAIB-র তরফে এর আগে জানানো হয়, দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে সফল ভাবেই ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয় এবং সেখান থেকে তথ্যও সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই করতে 'Golden Chassis' ব্যাকআপের সাহায্য় নেন বিশেষজ্ঞরা। তদন্তকারী দলে রয়েছেন ভারতীয় বায়ুসেনা, হিন্দুস্তান এ্যারোনটিক্স, বোয়িং, GE, US National Transportaion Safety Board, Air  Traffic Control-এর বিশেষজ্ঞরা।

গত ১২ জুন আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার AI171 বিমানটি। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ড পরই সেটি ভেঙে পড়ে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর। বিমানে মোট ২৪২ জন সওয়ার ছিলেন, একজন বাদে সকলেই প্রাণ হারান। বিধ্বংসী আগুনে দেহাবশেষ শনাক্ত করতেও হিমশিম খেতে হয় সকলকে। বিমানে সওয়ার যাত্রী ছাড়াও, সাধারণ মানুষেরও প্রাণ গিয়েছে।

তবে দুর্ঘনার পর পর প্রাপ্ত তথ্য দেখে, অনেকেরই মনে হয়েছে, ডাবলইঞ্জিন ফেলিওরের দরুণই ভেঙে পড়ে বিমানটি। এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের যে কথা হয়, তাতে ওই পাইলট জানান, বিমান আকাশে উড়ছে না কিছুতেই। তাঁরা পড়ে যাচ্ছেন। বিমানের জ্বালানির সুইচও পরীক্ষা করে দেখা হয়। ভুলবশত দুই পাইলট ইঞ্জিন বন্ধ করে দেন কিনা, খতিয়ে দেখেন তদন্তকারীরা। তবে আমেরিকার সংস্থা বোয়িংএর বিমানের গুণমান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রিপোর্টটি প্রকাশ করা হলেই দুর্ঘটনার আসল কারণ জানা সম্ভব হবে।

সেরা শিরোনাম

Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Success Story: গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
Gold Ring Scheme: নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

ভিডিও

Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget