এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে এসেছিলেন ছেলে, লন্ডন ফেরার আগেই মর্মান্তিক পরিণতি হল তাঁরও

Air India Plane Crash: লরেন্স ড্যানিয়েল ক্রিস্টিয়ান। আমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ২৪১ জনের। তাঁদের মধ্যেই ছিলেন এই যুবকও।

Ahmedabad Plane Crash: আমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ২৪১ জনের। তাঁদের মধ্যেই ছিলেন লরেন্স ড্যানিয়েল ক্রিস্টিয়ান। বিগত দেড় বছর ধরে স্ত্রী'র সঙ্গে লন্ডনেই থাকতেন তিনি। সদ্যই তাঁর বাবার মৃত্যু হয়েছে। সেই জন্যই দেশে এসেছিলেন লরেন্স। আর লন্ডন ফেরার সময় তাঁর সঙ্গেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। লরেন্সের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর মা। ক'দিন আগেই স্বামীকে হারিয়েছেন তিনি। এবার ছেলেকেও হারাতে হয়েছে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনায়। ক্রিস্টিয়ান পরিবারের সকলেই এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ। বাবার মৃত্যুর খবর পেয়ে লন্ডন থেকে আমদাবাদ এসেছিলেন ছেলে। আর ফেরার সময় সেই ছেলেরই মৃত্যু হল এভাবে। মেনে নিতে পারছেন না কেউই। পরিবারের পরপর ২ জনের মৃত্যুর ধাক্কা সামলে উঠতে পারছেন না সদস্যরা। স্বামী এবং ছেলেকে হারিয়ে সবচেয়ে করুণ অবস্থা লরেন্সের মা রবিনা ড্যানিয়েল ক্রিস্টিয়ানের। 

সংবাদসংস্থা এএনআই- এর সঙ্গে কথা বলেছেন রবিনা দেবী। তিনি বলেছেন, ছেলে দেড় বছর ধরে স্ত্রী'র সঙ্গে লন্ডনে থাকছিলেন। দিন ১৫ আগে মৃত্যু হয় লরেন্সের বাবার। সেই খবর পেয়েই দেশে এসেছিলেন তিনি। ফিরে যাচ্ছিলেন লন্ডনে। ছেলেকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন তাঁরাও। শেষের দিকে আর কথা বলতে পারেননি রবিনা দেবী। কান্নায় বুঁজে এসেছিল গলা। বাধ মানেনি চোখের জল। সন্তান হারানোর যন্ত্রণায় মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন এই প্রৌঢ়া। জানা গিয়েছে, পরিবারের সদস্যরা লরেন্সের সঙ্গে বিমানবন্দরেও গিয়েছিলেন তাঁকে বিদায় জানাতে। সেটাই ছিল শেষবারের মতো লরেন্সেকে জীবিত দেখা। 

বৃহস্পতিবার ১২ জুন টেক অফের পরেই ভেঙে পড়েছিল আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। আর সেই 'অভিশপ্ত' বিমানেই সওয়ার হয়েছিলেন ২৬ বছরের ভাবিক মাহেশ্বরী। দুর্ঘটনার ২ দিন আগেই বিয়ে হয়েছিল ভাবিকের। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ শেষবার বাবার সঙ্গে কথা হয়েছিল ভাবিকের। তরুণের বাবা জানিয়েছেন, ছেলে ফোন করে বলেছিল সব ঠিকমতো হয়ে গিয়েছে। এবার প্লেন ওড়ার পালা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget