এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনায় পোড়া-ঝলসানো দেহ, 'প্রিয় জন'কে চেনার উপায় নেই, চরম উৎকণ্ঠা নিয়ে DNA ভেরিফিকেশনের অপেক্ষায় স্বজনহারারা

Ahmedabad Plane Crash: আমদাবাদের কসৌটি ভবনে দেহের সঙ্গে ডিএনএ ম্যাচ করানোর প্রক্রিয়া চলছে, রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে নিহত যাত্রীদের পরিজনদের

নয়াদিল্লি: আমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যুমিছিল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অবস্থা। পোড়া, ঝলসানো, ছিন্নভিন্ন দেহ চেনার উপায় নেই। গতকালই এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, 'আসার পর দেখলাম ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।আগুন লেগেছে। চারিদিকে ধোঁয়া। কিছু দেখা যাচ্ছে না।' বলার অপেক্ষা রাখে না, অসংখ্য পরিবার চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছেন। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, মৃতদেহের DNA নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে।' এদিকে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, এবার নিহত যাত্রীদের সনাক্তকরণের জন্য স্বজনহারারা DNA ভেরিফিকেশনের অপেক্ষায় রয়েছেন।  

আরও পড়ুন, বিমানে ওঠার আগে মাকে ফোন করেছিলেন Crew দীপক, 'কষ্ট হচ্ছে..' ! গলা বুজে এল দিদিদের, 'পড়াশোনায় খুব ভাল ছিল ভাই..'

ভারতের ইতিহাসে অন্য়তম ভয়াবহ বিমান দু্র্ঘটনা। ওড়ার কয়েক সেকেন্ডের মধ্য়েই ভেঙে পড়ল, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জন আরোহীর মধ্য়ে দুশো একচল্লিশ জনেরই মৃত্য়ু হয়েছে। বিমানটি ভেঙে পড়েছে একটি ক্য়ান্টিনে। আর তার ধ্বংসাবশেষ গিয়ে পড়ে, পাশেই মেডিক্য়াল পড়ুয়াদের হস্টেলে। সেখানেও চব্বিশ জনের মৃত্য়ু হয়। অর্থাৎ সব মিলিয়ে ২৬৫ জনের মৃত্য়ু হয়েছে।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, অধিকাংশক্ষেত্রেই পোড়া গলা দেহ উদ্ধার হয়েছে।  এবং চেনা যাচ্ছে না তাঁদের। ফরেন্সিক টিম ইতিমধ্যেই তাঁদের DNA সংগ্রহ করেছে। সাধারণত, দুর্ঘটনায় মৃত্যু হলে অনেকক্ষেত্রেই মুখ দেখে বোঝার উপায় থাকে না। পরনের পোশাক দেখেও অনেকসময় ভুল করে বসেন প্রিয়জনেরা। তাই সনাক্তকরণে যাতে কোনওভাবেই ভুল না হয়, সেজনই DNA টেস্ট করা হয়। কেবলমাত্র ডিএনএ টেস্টের পরেই নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তির আসল পরিচয় সম্বন্ধে। শেষ অবধি পাওয়া খবরে, আমদাবাদের কসৌটি ভবনে দেহের সঙ্গে ডিএনএ ম্যাচ করানোর প্রক্রিয়া চলছে। রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে নিহত যাত্রীদের পরিজনদের।

অমিত শাহ বলেন, বিস্ফোরণের ফলে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল, যে বাঁচানোর সুযোগটুকুই মেলেনি। DNA ইস্যুতে তিনি বলেন, 'বিদেশে যাদের আত্মীয় পরিজনরা রয়েছেন, তাঁদের জানানোর প্রক্রিয়াটিও শেষ হয়ে গিয়েছে। ওনারা পৌঁছলেই, DNA নমুনা নেওয়া হবে। এবং যত মৃতদেহ মিলেছে, তাঁদের DNA নমুনা নেওয়ার কাজ শেষ হয়েছে। গুজরাতেই প্রায় হাজারের কাছাকাছি DNA টেস্ট করতে হবে। এই সকল DNA টেস্ট করার ক্ষমতা গুজরাতে রয়েছে। তাই ডিএনএ টেস্ট করার জন্য গুজরাতের বাইরে যেতে হবে না। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget