এক্সপ্লোর

আকাশে টালমাটাল অবস্থা এয়ার ইন্ডিয়ার বিমানের, ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে গিয়েও বিপত্তি, সামনেই আরেক বিমান

জরুরি অবতরণের আগেই এয়ার ইন্ডিয়ার উড়ানের সামনে রানওয়েতে অন্য বিমান! চেন্নাই বিমানবন্দরে রুদ্ধশ্বাস নাটক। শেষ মুহূর্তে ফের আকাশে উড়ে গিয়ে যাত্রীদের প্রাণ বাঁচালেন পাইলট।

 

চেন্নাই:  ফের মাঝ আকাশে বিমান-বিভ্রাট। বড়সড় দুর্ঘটনা এড়াল তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। রেডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ছিলেন কেরলের ৪ সাংসদ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, UDF-এর আহ্বায়ক আদুর প্রকাশ, কে সুরেশ ও সিপিএম সাংসদ কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ রবার্ট ব্রুস।

কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল জানিয়েছেন, জরুরি অবতরণের আগে বহুক্ষণ আকাশে ওড়ে বিমানটি। রানওয়েতে আরেকটি বিমান থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি ফের আকাশে উঠে আধঘণ্টা ওড়ে এবং শেষপর্যন্ত চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। DGCA বা এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

বেণুগোপাল লেখেন, একেবারে ভয়াবহভাবে ট্র্যাজেডি ঘটার কাছাকাছি ছিলাম আমরা, ...ওড়ার কিছুক্ষণ পরেই, ভয়ঙ্কর  অস্থিরতা তৈরি হয়, মাঝ আকাশে টালমাটাল অবস্থা হয়। প্রায় এক ঘন্টা পরে, ক্যাপ্টেন ফ্লাইট সিগন্যাল ত্রুটির কথা ঘোষণা করেন। ফ্লাইটটি চেন্নাইয়ের দিকে আসে অবতরণের জন্য। এরপর বিমান বন্দরের আশেপাশে আকাশে প্রায় দুই ঘন্টা ধরে বিমানটি চক্কর খেতে থাকে। বিমানবন্দরের চারপাশেই ঘুরছিল বিমানটি। অপেক্ষা করছিল অবতরণের।  অনুমতির অপেক্ষায় ছিল বিমানটি।  এরপর জরুরি অবতরণের জন্য নামার সময় এয়ার ইন্ডিয়ার উড়ানের সামনে অন্য বিমান এসে পড়ে। নির্দিষ্ট রানওয়েতেই দাঁড়িয়ে ছিল অন্য এক বিমান। ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারত। বেণুগোপাল আরও লেখেন, দুই সেকেন্ডের মধ্যে ক্যাপ্টেনের ফের আকাশে উঠে যাওয়ার সিদ্ধান্ত বিমানের প্রতিটি যাত্রীর জীবন রক্ষা করেছে । দ্বিতীয় প্রচেষ্টায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। পাইলটের দক্ষতা এবং ভাগ্যের জন্য আমরা রক্ষা পেয়েছি। যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করতে পারে না। আমি অনুরোধ করছি @DGCAইন্ডিয়া এবং @MoCA_GoI কে, যাতে  এই ঘটনার দ্রুত তদন্ত করা হয়। 

বেণুগোপালের পোস্টের জবাবে, এয়ার ইন্ডিয়া লেখে, আমরা স্পষ্ট করে দিতে চাই, সম্ভাব্য কারিগরি সমস্যা এবং খারাপ আবহাওয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেন্নাইয়ের দিকে বিমানটি ঘুরিয়ে দেওয়া হয়। চেন্নাই বিমানবন্দরে প্রথম অবতরণের সময় চেন্নাই এটিসি কর্তৃক একটি go-around নির্দেশ দেওয়া হয়। রানওয়েতে অন্য কোনও বিমান ছিল না। আমাদের পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য সুপ্রশিক্ষিত। এই ক্ষেত্রে, তাঁরা স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করেছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরান থেকে পিছু হটছে আমেরিকা, যুদ্ধ শেষের পথে, জানিয়ে দিলেন ট্রাম্প, বুধেই জাতির উদ্দেশে ভাষণ
ইরান থেকে পিছু হটছে আমেরিকা, যুদ্ধ শেষের পথে, জানিয়ে দিলেন ট্রাম্প, বুধেই জাতির উদ্দেশে ভাষণ
News Live Updates: সাতসকালে কলকাতার ১০ জায়গায় ED-র অভিযান
সাতসকালে কলকাতার ১০ জায়গায় ED-র অভিযান
Howrah News: হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ফের চলল গুলি, পুরনো শত্রুতার জেরে হামলা বলে অনুমান পুলিশের
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ফের চলল গুলি, পুরনো শত্রুতার জেরে হামলা বলে অনুমান পুলিশের
Weather Update: সকাল থেকেই পুড়ছে কলকাতা ! তীব্র রোদ, ভ্যাপসা গরম, বৃষ্টির সম্ভাবনা কি আছে ?
সকাল থেকেই পুড়ছে কলকাতা ! তীব্র রোদ, ভ্যাপসা গরম, বৃষ্টির সম্ভাবনা কি আছে ?

ভিডিও

West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৩০.০৩.২৬) : অকালে অস্তাচলে অরুণোদয়, তালসারি থেকে দেহ ফিরতেই বিজয়গড়ে জনসমুদ্র
BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Embed widget