এক্সপ্লোর

Air India Flight: মাঝ আকাশে হঠাৎই পোড়া গন্ধ, তড়িঘড়ি ফেরানো হল এয়ার ইন্ডিয়ার বিমান

Chennai Bound Flight: তড়িঘড়ি ফেরানো হল হল বিমানটিকে।

নয়াদিল্লি: মাঝ আকাশে বিমানে পোড়া গন্ধ। ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। তড়িঘড়ি ফেরানো হল হল বিমানটিকে। শুক্রবার এই ঘটনা ঘটলেও, সামনে এল রবিবার। মুম্বই থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। কিন্তু আকাশে ওড়ার কিছু ক্ষণ পর কেবিন থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে। এর পর তডিঘড়ি মুম্বইয়ে ফেরানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। (Air India Flight)

এয়ার ইন্ডিয়ার AI 639 বিমানে এই ঘটনা ঘটে। রাত ১০টা বেজে ৫৫ মিনিটে মুম্বই থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি। কিন্তু আকাশে ওড়ার কিছু ক্ষণ পরই ফের মুম্বইয়ে ফিরিয়ে আনা হয় বিমানটিকে। মাঝ আকাশে পোড়া গন্ধ বেরোতে শুরু করলে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলটরা। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বসে মুম্বই বিমানবন্দরেই বিমান ফেরানোর সিদ্ধান্ত নেন। (Chennai Bound Flight)

রবিবার এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, "নিরাপদে মুম্বইয়ে অবতরণ করে বিমানটি। এক পর অন্য বিমানের ব্যবস্থা করা হয়। মুম্বই বিমান বন্দরে আমাদের গ্রাউন্ড স্টাফরা যাত্রীদের সবরকম সহযোগিতা করেন। আচমকা এই ঘটনা ঘটে। তাই যাতে কোনও রকম সমস্যায় না পড়তে হয় যাত্রীদের, সেই ব্যবস্থা করা হয়। যাত্রীদের নিরাপত্তা,তাঁদের ভাল থাকাকেই প্রাধান্য দেয় এয়ার ইন্ডিয়া।"

ওই বিমানে সওয়ার ছিলেন উৎসব তিওয়ারি। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, ৪৫ মিনিট বিমান আকাশে ওড়ার পর পাইলট জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিমানে। তাই মুম্বই ফিরতে হতে পারে। এর পর রাত ১২টা বেজে ৪৭ মিনিট নাগাদ মুম্বইয়ে অবতরণ করেন তাঁরা। বার বার এয়ার ইন্ডিয়ার বিমানে এমন ঘটনা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। বিমান সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

গত ১২ জুন আমদাবাদে ২৪২ জনকে নিয়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ভেঙে পড়ে। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। সেক্ষেত্রেও যান্ত্রিক গোলযোগের তত্ত্ব উঠে আসছে। বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা গেলেও, দুর্ঘটনার তদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। তার পর থেকে পর পর বিমানে গোলযোগের ঘটনা সামনে আসছে। কী কারণে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তার কারণ জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। আর সেই আবহে ফের এক ঘটনা সামনে এল। এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে পর পর এমন ঘটনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget