এক্সপ্লোর

Air India London Flight Cancelled আবার আমদাবাদ ! বাতিল হয়ে গেল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান, যান্ত্রিক ত্রুটি? কী জানা গেল?

সেই এয়ার ইন্ডিয়া। সেই আমদাবাদ। গন্তব্য সেই লন্ডন। বাতিল হল এয়ার ইন্ডিয়ার বিমান । টেক অফের আগেই AI-159 বিমানে যান্ত্রিক ত্রুটি  ধরা পড়ে বলে শোনা যায়। তবে এয়ার ইন্ডিয়ার ব্যাখ্যা অবশ্য আলাদা। 

 

১২ জুন দুপুর ১ টা ৩৮।  আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। ভারতের বিমান পরিবহণের ইতিহাসে, এই সময় লেখা থাকবে কালো দিন হিসেবে। কার দোষে এত বড় বিপর্যয় ঘটল? উত্তর এখনও অজানা। এরই মধ্যে আবার বিভ্রাটের জল্পনা। সেই এয়ার ইন্ডিয়া। সেই আমদাবাদ। গন্তব্য সেই লন্ডন। বাতিল হল এয়ার ইন্ডিয়ার বিমান । টেক অফের আগেই AI-159 বিমানে যান্ত্রিক ত্রুটি  ধরা পড়ে বলে শোনা যায়। তবে এয়ার ইন্ডিয়ার ব্যাখ্যা অবশ্য আলাদা। 

আমদাবাদে বিপর্যয়ের পর প্রথম লন্ডনগামী বিমান ছিল এটি। ভয়াবহ অভিজ্ঞতার পর এবার অতি সতর্ক এয়ারলাইন্স। ওড়ার আগেরই হচ্ছে বারবার চেকিং। শোনা যায়, তাতেই ধরা পড়েছে যান্ত্রিক ত্রুটি। তার জেরেই কি বাতিল করা হল এয়ারইন্ডিয়ার AI-159 বিমানটি? সেই জল্পনাই চরমে ওঠে।  দুর্ঘটনার পর আজ প্রথম আমদাবাদ থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল বিমানের।  প্রথমে শোনা যায় যান্ত্রিক ত্রুটির কারণে উড়ানটি বাতিল করা হয়েছে।  চরম হয়রানির মুখে পড়েন যাত্রীরা।  তবে পরে এয়ার ইন্ডিয়া অন্যরকম ব্যাখ্যা দেয়। 

পরে অবশ্য এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, কোনও কারিগরি ত্রুটি ছিল না,খবর এনডিটিভি সূত্রে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমদাবাদ থেকে গ্যাটউইকগামী Flight AI159 টি বাতিল করার কারণ হল বিমানটি উপলব্ধই ছিল না।   আকাশসীমা সংক্রান্ত সীমাবদ্ধতা এবং অতিরিক্ত সতর্কতামূলক চেকিংয়ের ফলে বিমানটি স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে ঘুরতে হয়েছে। বিভিন্ন জায়গায় প্রযুক্তিগত ত্রুটির কথা যে উঠছে, তা ঠিক নয়। এয়ারলাইনস আরও উল্লেখ করেছে, যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত এবং তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীরা যদি টিকিট বাতিল করতে চান অথবা বিনামূল্যে টিকিট পুনর্নির্ধারণ করতে চান, তাহলে সম্পূর্ণ টাকা ফেরতও দেওয়া হবে।

কলকাতায় খালি করা হল বিমান
এদিন কলকাতাতেও এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল AI-180 উড়ান। বিমানে যাত্রী ছিলেন ২১১ জন। পাইলট ও ক্রু-সহ ১৭ জন মিলিয়ে সওয়ারির সংখ্যা ছিল ২২৮ জন। রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমান। পাইলট জানান, বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এরপর ৫টা ২০ মিনিটে যাত্রীদের নামিয়ে আনা হয়। ঘটনাচক্রে এটিও ছিল বোয়িং বিমান। 

নাগপুরে বোমাতঙ্ক
অন্যদিকে, এদিনই ইন্ডিগোর মাসকট-কোচি-দিল্লি উড়ানেও বোমাতঙ্ক হয়। নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। মাসকট থেকে কোচি হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল ইন্ডিগোর 6E 2706 বিমানের। বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হলে নাগপুর বিমানবন্দরে বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার পর শুরু হয় তল্লাশি। বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলে জানিয়েছেন নাগপুরের DCP। 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget