এক্সপ্লোর

Flight Services Disruption: ১৪০ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, টেকঅফের আগেই ব্রেক কষলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা

Plane Services: সোমবার বিকাল সাড়ে ৫টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল AI2403 বিমানের। কিন্তু, যান্ত্রিক ত্রুটি দেখা যায় বিমানে।

নয়াদিল্লি : ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিবেগ উঠে গিয়েছিল। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ব্রেক কষেন পাইলটরা। এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কলকাতাগামী উড়াল বাতিল হল এদিন। অন্য একটি ঘটনায়, ল্যান্ডিং গিয়ার নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। গোয়া থেকে ছাড়া ওই বিমানে ১৪০ জন যাত্রী ছিল। ইন্দোরের দেবী আহিল্যাবাই হোলকার বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। সব যাত্রীই নিরাপদে আছেন।

সোমবার বিকাল সাড়ে ৫টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল AI2403 বিমানের। কিন্তু, যান্ত্রিক ত্রুটি দেখা যায় বিমানে। তাই "স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর" মেনে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন পাইলটরা। এক বিবৃতিতে এয়ারলাইনের তরফে বলা হয়েছে, "২১ জুলাই ২০২৫ তারিখে দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইট AI2403-এর উড়ানের সময় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় আজ (সোমবার) সন্ধেয় যাত্রা শুরু হবে। SOP মেনে ককপিটে থাকা ক্রু উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন।" তাদের সংযোজন, "সকল যাত্রী নেমে গেছেন, এবং দিল্লিতে আমাদের গ্রাউন্ড সহকর্মীরা তাঁদের সাহায্য করছেন। এই অপ্রত্যাশিত বিঘ্নের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এয়ার ইন্ডিয়াতে, আমাদের যাত্রীদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার।" এটি আজ এয়ার ইন্ডিয়ার বিমানের দ্বিতীয় ঘটনা। মুম্বইতে কোচি থেকে আসা একটি বিমান বৃষ্টিতে ভেজা রানওয়ে থেকে সরে যাওয়ার জেরে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানের পিছনের অংশে ঘাসের স্তূপ আটকে যায় এবং একটি ইঞ্জিনে ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সমস্ত যাত্রী নিরাপদে আছেন।

অপর একটি ঘটনা ঘটে ১৪০ যাত্রী নিয়ে গোয়া থেকে রওনা দেওয়া ইন্ডিগো বিমানের। আধিকারিকরা জানিয়েছেন, ল্যান্ডিং গিয়ার নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর ইন্দোরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এয়ারপোর্ট ডিরেক্টর বিপিনকান্ত শেঠ জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, অবতরণের আগে বিমানটি (6E 813) প্রায় ২৫ মিনিট আকাশে ছিল। বিকাল ৫টা ১৫ মিনিটে নাগাদ নিরাপদে অবতরণ করে বিমানটি। ৪টে ৫০ মিনিট গন্তব্যো পৌঁছানোর কথা ছিল সেটির।

এ প্রসঙ্গে ইন্ডিগোর মুখপাত্র বলেছেন, আমরা আমাদের গ্রাহক, ক্রু এবং বিমানের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। IndiGo Flight Makes Emergency Landing In Indore

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
BJP News Live : নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা, বাংলা থেকে দায়িত্ব পেলেন ...
নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা, বাংলা থেকে দায়িত্ব পেলেন ...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget