এক্সপ্লোর

Air India: বিমান দুর্ঘটনার পরই অফিসে পার্টিতে বুঁদ কর্মীরা! চরম পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার

ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে, গুরুগ্রামের AISATS-এর দফতরে ডিজে বাজছে।

নয়া দিল্লি: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর খোদ এয়ার ইন্ডিয়ার একটি অফিসেই চলল পার্টি! উদ্দাম নাচ-গানে মেতেছিলেন কয়েকজন কর্মী ও আধিকারিক। সেই নাচের ভিডিও ভাইরাল হয়। যা ঘিরে দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়।                                         

ভিডিও প্রকাশ্যে আসার পরেই কড়া পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে চিফ অপারেটিং অফিসার (COO), ২ ভাইস প্রেসিডেন্ট-সহ ৪ আধিকারিককে। AISAT টাটার উড়ান সংস্থায় বিমানে খাবার সরবরাহ এবং অন্যান্য সুযোগ সুবিধার দেখভাল করে।                                            

ভিডিও প্রকাশ হতেই সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়, ‘এআইএসএটিএস সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও সম্পর্কে অবগত, যা দুর্ভাগ্যবশত সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক নয়। তবুও এর ফলে যে মানসিক অস্বস্তির সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’                                  

এই ভিডিওর আটদিন আগেই আমেদাবাদে- এয়ার ইন্ডিয়া বোয়িং বিমানে দুর্ঘটনা ঘটেছিল। ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে, গুরুগ্রামের AISATS-এর দফতরে ডিজে বাজছে। নাচে ব্যস্ত নানা স্তরের কর্মী-আধিকারিকরা। যাঁদের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, এআইএসএটিএস-এর চিফ অপারেটিং অফিসার আব্রাহাম জাকারিয়া, সংস্থার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের জিএম সম্প্রীত কোটিয়ানকে।                                

কিন্তু এই বিবৃতির পরও ক্ষোভ কমেনি। অনেকেরই মত, এই ক্ষমা চাওয়া হাস্যকর এবং কোনও মূল্য নেই। যখন মৃতদের পরিবার শেষকৃত্যের জন্য অপেক্ষা করছে, তখন উদযাপন ও নাচ ‘অত্যন্ত নির্মম এবং অসম্মানজনক’ বলে নিন্দা করেছে নানা মহল।                                

অবশেষে ফের সংস্থার তরফে একটি বিবৃতি পেশ করা হয়। যাতে বলা হয়, ‘এই আচরণ আমাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং সহানুভূতি ও পেশাদারিত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সঙ্গে সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget