এক্সপ্লোর

Allahabad High Court: রাহুল গাঁধীর নাগরিকত্ব নিয়ে মামলা, BJP কর্মীকে Y-plus নিরাপত্তা দিতে নির্দেশ আদালতের

Rahul Gandhi: বিচারপতি সঙ্গীতা চন্দ্র এবং ব্রিজ রাজ সিংহের বেঞ্চে শুনানি হয়।

নয়াদিল্লি: রাহুল গাঁধীর নাগরিকত্ব নিয়ে মামলা। মামলাকারী বিজেপি কর্মীকে অন্তর্বর্তীকালীন নিরাপত্তা দিতে বলল আদালত। সেই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট সরাসরি। রাহুলের বিরুদ্ধে একাধিক মামলা করায় হুমকি আসছে বলে দাবি করেন মামলাকারী। এতেই ওই বিজেপি কর্মীর জন্য ব্যক্তিগত ২৪ ঘণ্টার নিরাপত্তারক্ষী মোতায়েনের বির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। (Rahul Gandhi Citizenship)

বিচারপতি সঙ্গীতা চন্দ্র এবং ব্রিজ রাজ সিংহের বেঞ্চে শুনানি হয়। সেখানেই এস ভিগ্নেশ শিশির নামের ওই বিজেপি নেতাকে অন্তর্বর্তীকালীন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিতে বলা হয় কেন্দ্রকে। CAPF থেকে একজন আধিকারিককে ভিগ্নেশের নিরাপত্তায় মোতায়েন করতে হবে বলে জানানো হয়েছে। ভিগ্নেশ বিজেপি-র কর্নাটক ইউনিটের সদস্য। সোশ্যাল মিডিয়ায় নিজেকে 'স্বয়মসেবক' বলে উল্লেখ করেছেন, যা RSS সদস্যরা ব্যবহার করেন। ওয়াই প্লাস নিরাপত্তার অর্থ একজন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক পাবেন ভিগ্নেশ, পাশাপাশি ১০ সশস্ত্র কম্যান্ডো তাঁকে নিরাপত্তা দেবেন। (Allahabad High Court)

আদালতের তরফে রাহুলকে ‘অত্যন্ত প্রভাবশালী’ বলেও উল্লেখ করা হয়। আদালত বলে, “আবেদনকারী অত্যন্ত প্রভাবশালী একজনের বিরুদ্ধে মামলা করেছেন। লাগাতার হুমকি পাচ্ছেন উনি।” ভিগ্নেশ আদালতে জানান, রাহুলের বিরুদ্ধে CBI-এর কাছে অভিযোগ জমা দিয়েছেন তিনি। বেশ কিছু নথিপত্রও জমা দিয়েছেন, যা থেকে স্পষ্ট ‘রাহুল গাঁধী আসলে ব্রিটেনের নাগরিক’। তাঁর দাবি, ২০০৩ সালে M/S Backops Limited নামে একটি সংস্থার প্রতিষ্ঠা হয় ব্রিটেনে, যার নথিতে রাহুল নিজেকে ব্রিটেনের নাগরিক বলে উল্লেখ করেছিলেন।

শুধু তাই নয়, ভিগ্নেশ জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই মাসে রায়বরেলী থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।  ভারতীয় ন্যায় সংহিতার আওতায় পাসপোর্টের অপব্যবহার, ভুয়ো আবেদনপত্র, জাল নথি, সঠিক সময়ে পাসপোর্ট জমা করতে না পারার দায়ে রাহুলের বিরুদ্ধে FIR দায়ের করতে চেয়েছিলেন তিনি। সেই নিয়ে অগাস্ট মাসে তাঁকে নোটিস পাঠিয়েছে রায়বরেলীর পুলিশ। থানায় হাজির হতে বলা হয়েছে।

কেরলের ওয়েনাডে প্রিয়ঙ্কা গাঁধী বঢরার প্রার্থী হওয়া নিয়েও আপত্তি তোলেন ভিগ্নেশ। সেই নিয়ে আইনি পদক্ষেপ করতেও উদ্যত হন তিনি। কিন্তু তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন ভিগ্নেশ। তাঁর আইনজীবীর দাবি, ভিগ্নেশ কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে মামলা করেছেন বলে হুমকি পেতে হচ্ছে তাঁকে। এ নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের আবেদনও জানান তিনি।

আদালতে কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করেন ডেপুটি সলিসিটর জেনারেল এস বি পান্ডে। তিনি জানান, ভিগ্নেশ যাতে নির্ভয়ে মামলা চালিয়ে যেতে পারেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আগামী ৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে। অবিলম্বে ভিগ্নেশকে নিরাপত্তা দিতে হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget