এক্সপ্লোর

ভোটার কার্ড সংশোধনের তালিকায় কারচুপির অভিযোগ দেগঙ্গায় , তুঙ্গে শাসক-বিরোধী তরজা

সত্তোর্ধ্ব ব্যক্তি, ভোটার তালিকায় যুবক। আবার, পুরুষ ভোটারের নামের পাশে মহিলার ছবি। কারও ছবি ঠিক থাকলেও, নামটাই বদলে গেছে। ভোটার কার্ড সংশোধনের তালিকায় এমন ভুরি ভুরি বিভ্রাট সামনে এসেছে বলে অভিযোগ।

দেগঙ্গা: যেন ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। এবার ভোটার কার্ড সংশোধনের তালিকায় কারচুপির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। আবেদনকারীদের অভিযোগ, ভোটার কার্ড সংশোধনের তালিকায় নম্বর পরিবর্তন করে অন্যের নাম ঢোকানো হয়েছে। সত্তোর্ধ্ব ব্যক্তি, ভোটার তালিকায় যুবক। আবার, পুরুষ ভোটারের নামের পাশে মহিলার ছবি। কারও ছবি ঠিক থাকলেও, নামটাই বদলে গেছে। ভোটার কার্ড সংশোধনের তালিকায় এমন ভুরি ভুরি বিভ্রাট সামনে এসেছে বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন আবেদনকারীরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। বিধানসভা ভোট সামনে। আর তার আগেই ভোটার কার্ড সংশোধনের তালিকায় কারচুপির অভিযোগ। এই অভিযোগের জেরে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা। দেগঙ্গার বিজেপি নেতা তরুণকান্তি ঘোষ বলেন, বামফ্রন্টের আমলে ভুয়ো ভোটার ছিল। এখন নাম, ছবি ভুল আসছে। তৃণমূলের আমলে এসব হচ্ছে। যারা সিপিএমের আমলে এইসব করত তাঁরাই তৃণমূলে গিয়ে নাম, ছবি ভুল করছে। এটা ইচ্ছাকৃত ভুল। তৃণমূলের অবশ্য বক্তব্য, এটা ইচ্ছাকৃত ভুল নয়। দেগঙ্গা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরূপ বিশ্বাস বলেন, কোনও কারণে ভুল হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে। কথা বলে দেখব। সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে - এই মর্মে কিছুদিন আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। এবার দেগঙ্গায় ভোটার কার্ড সংশোধন নিয়ে শুরু শাসক-বিরোধী তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget