এক্সপ্লোর

‘উৎসবের রং যেন হারিয়ে না যায়’, ভোপালে লকডাউনেই ২০ হাজার হিন্দু ‘বোন’কে রাখির উপকরণ পাঠালেন মুসলিম বিধায়ক

আরিফ জানান, তাঁর এলাকায় রাখি খুব ধুমধাম করে পালিত হয়। বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দেয়, এই সংস্কৃতি তাঁর খুব প্রিয়। লকডাউনের কারণে সেটা বন্ধ থাকতে পারে না।

নয়াদিল্লি: ভোপালে গত ২৫ জুলাই থেকে পুরোপুরি লকডাউন চলছে। আগামীকাল তার মেয়াদ শেষ হবে। কিন্তু এরই মাঝে ভোপাল সেন্ট্রাল আসনের বিধায়ক আরিফ মাসুদ রাখি তৈরির নানা উপকরণ পাঠিয়ে দিয়েছেন ২০ হাজার হিন্দু মহিলার বাড়িতে। এঁদের বেশিরভাগই দরিদ্র পরিবারের। রাখিবন্ধন উৎসবের প্রাক্কালে ভিন্ন সম্প্রদায়ের এক জনপ্রতিনিধির এমন উদ্যোগ আলাদা করে মন টেনেছে মানুষের। আরিফ জানান,টানা লকডাউনের কারণে আর্থিক সমস্যায় রয়েছে বহু পরিবার। কিন্তু তার মধ্যেও যেন রাখি উৎসবের রং হারিয়ে না যায়, সে জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন। রাখির সুতো পৌঁছে যাওয়ায় এলাকার মহিলারা যারপরনাই খুশি। লকডাউনের মধ্যেও একটু আনন্দের বাতাস বয়ে গিয়েছে তাঁদের মধ্যে। দ্রুত তাঁরা রাখি বাঁধার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। রাখির সুতোর উপরে প্রথাগত হিন্দু রীতিতে ওঁ লেখা রয়েছে। রাখির সঙ্গে সঙ্গে নারকেল ইত্যাদিও এসেছে সবার বাড়ি। সেসবও বন্টনের আয়োজন চলছে। আরিফ মাসুদ বলেন, এতদিন ধরে লকডাউনের ফলে মহিলারা রাখি কিনতে পারেননি, যাঁরা রাখি বানিয়ে ভাইয়ের হাতে দেন, তাঁরা রাখি বানানোর উপকরণ জোগাড় করতে পারেননি। হাতে টাকার টানাটানিও রয়েছে। তাই উৎসবের দিনে এগুলি তাঁদের হাতে তুলে দিতে পেরে আমি যারপরনাই খুশি। আরিফ জানান, তাঁর এলাকায় রাখি খুব ধুমধাম করে পালিত হয়। বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দেয়, এই সংস্কৃতি তাঁর খুব প্রিয়। লকডাউনের কারণে সেটা বন্ধ থাকতে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget