এক্সপ্লোর

পরিযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ চেয়ে পিটিশন, কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের, ৭-ই পরবর্তী শুনানি

পরিযায়ী শ্রমিকরা রাস্তায় বেরনোয় এই ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোস্য়াল ডিসট্যান্সিংয়ের মাধ্য়মে জনস্বাস্থ্য রক্ষার চেষ্টাই ব্য়র্থ হতে বসেছে, এটা স্পষ্ট হতেই ২৯ মার্চ তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আদেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ রোধে জারি হওয়া ২১ দিনের লকডাউনে দেশের নানা জায়গায় পরিযায়ী শ্রমিকদের যে চরম প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে, সুপ্রিম কোর্টে তার উল্লেখ করে  পিটিশন দিলেন দুই সমাজকর্মী হর্ষ মান্দের ও অঞ্জলি ভরদ্বাজ। পিটিশনে অভিবাসী শ্রমিক-কর্মীদের মৌলিক ন্যূনতম বেতন দিতে অবিলম্বে নির্দেশ জারির আবেদন করেন তাঁরা। এ ব্য়াপারে আজ কেন্দ্রকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে ৭ এপ্রিল আরও শুনানির দিন ধার্য্য করেছে বিচারপতি এল নাগেশ্বর রাও , বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। আবেদনকারীদের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান,  পিটিশনে বলা হয়েছে যে,  ২৪ মার্চ  নরেন্দ্র মোদি সরকার ঘোষিত লকডাউনে বিরাট ক্ষতি হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তাদের জন্য় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুসারে জীবনধারণ, বেঁচে  থাকার মৌলিক অধিকার কার্য্যকর করা উচিত অবশ্যই। পিটিশনে আরও বলা হয়েছে, কোনও আগাম নোটিস না দিয়েই লকডাউন জারি হওয়ায় দেশব্যাপী বিশৃঙ্খলা ছড়িয়েছে, সর্বত্র শিল্পসংস্থা, কারখানায় নিযুক্ত লাখ লাখ শ্রমিক-কর্মী তাত্ক্ষণিক বেতন, কাজ হারিয়েছেন, বিপাকে পড়েছেন রাস্তার হকার, রিক্সাচালক, বাড়ির কাজের লোক,  ছুটকোছাটকা কাজ করে পেট চালানো লোকজন। এর ফলে ভিন রাজ্য থেকে কাজের সূত্রে আসা লোকজন দলে দলে ঘরের পথে পা বাড়িয়েছেন। তাঁরা প্রচুর সংখ্যায়  ভিড় করেছেন বাস টার্মিনাল, রেলস্টেশন, আন্তঃরাজ্য সীমানায়। এতে তারা করোনাভাইরাসে সংক্রমণে বিপদের মুখে পড়েছেন, ভাইরাস ছড়ানোর ঝুঁকিও বেড়েছে। ব্যাপক সংখ্যায় পরিযায়ী শ্রমিকরা রাস্তায় বেরনোয় এই ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোস্য়াল ডিসট্যান্সিংয়ের মাধ্য়মে জনস্বাস্থ্য রক্ষার চেষ্টাই  ব্য়র্থ হতে বসেছে, এটা স্পষ্ট হতেই ২৯ মার্চ তাদের গতিবিধি নিয়ন্ত্রণে  আদেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে বলা হয়, পরিযায়ী  শ্রমিকদের নিয়োগকর্তাকে লকডাউনের সময় তাদের বেতন দিয়ে দিতে হবে, এই সময়কালে তাদের ভাড়াবাড়ির মালিকরাও যেন পয়সা না নেন। রাজ্য সরকারগুলিকেও এই শ্রমিকদের খাবার,আশ্রয়ের বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়। যদিও এই আদেশ ব্যাপক হারে পরিযায়ী শ্রমিকদের বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় যথার্থ, সঠিক পদক্ষেপ নয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশে যেমন বলা হয়েছে, এটাও আশা করা অবাস্তব যে, পরিযায়ী শ্রমিকদের নিয়োগকারী  ক্ষুদ্র শিল্প সংস্থাগুলি কাজের জায়গায় তাদের বেতন মিটিয়ে দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget