এক্সপ্লোর

দাবি, ২১-এ জয় আসছেই, বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে রাজ্যে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য

তৃণমূল অবশ্য বিজেপির বৈঠককে গুরুত্ব দিতে নারাজ।

কলকাতা: ২০২১-এর বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে রাজ্যে এলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একই সঙ্গে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি-অমিত শাহর আর এক সেনাপতি সুনীল দেওধর। আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। সোমবার কলকাতায় পা রেখেছেন বিজেপির আইটি সেলের প্রধান তথা এ রাজ্যে বিজেপির নব-নিযুক্ত সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। দাবি করেছেন, একুশে জিতবে বিজেপি। অল্পদিন আগে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের সামনে ২০০ আসনের টার্গেট বেঁধে দেন তিনি। কীভাবে এই লক্ষ্যে পৌঁছনো যায়, সেই রণকৌশল ঠিক করতেই আজ কলকাতায় বৈঠকে বসবে রাজ্য বিজেপি। সেখানে অমিত মালব্যর পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সুনীল দেওধর, যিনি বিজেপির অন্দরে ভোট ম্যানেজার হিসেবে পরিচিত, যাঁর নেতৃত্বে লড়াই করে ত্রিপুরার বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। বাংলার বিধানসভা ভোট নিয়েও আত্মবিশ্বাসী তিনি। দাবি করেছেন, তৃণমূলের শেষের শুরু হয়েছে। একুশে তিন চতুর্থাংশ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় সম্পাদক সুনীল দেওধরকে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। বঙ্গ সফরের পর দেওধর ৩ জেলার সংগঠনের হাল নিয়ে দিল্লিতে রিপোর্ট দেবেন। তৃণমূল অবশ্য বিজেপির বৈঠককে গুরুত্ব দিতে নারাজ।

সেরা শিরোনাম

বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget