এক্সপ্লোর

Amit Shah On CAA: দেশজুড়ে কার্যকর CAA, কতদিনের মধ্যে আবেদন? জানিয়ে দিলেন অমিত শাহ

CAA: পাশাপাশি তিনি জানিয়ে দেন ভারতের অন্যান্য নাগরিকদের মতোই সংশ্লিষ্টরাও নাগরিকরাও প্রাপ্য সম্মান পাবেন। 

নয়াদিল্লি: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে দেশজুড়ে কার্যকর CAA। এদিন এই আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, আবেদনের কোনও সময় সীমা নেই। আবেদনের পর ইন্টারভিউয়ের জন্য ডাকবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তিনি জানিয়ে দেন ভারতের অন্যান্য নাগরিকদের মতোই সংশ্লিষ্টরাও নাগরিকরাও প্রাপ্য সম্মান পাবেন। 

 

সংবাদ সংস্থা ANI- কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, "এমনকি মুসলমান সম্প্রদায়েরও নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার আছে। কারো জন্য দরজা বন্ধ করা হয়নি। যাঁরা কাগজপত্র ছাড়াই এসেছেন, তাঁদের সমস্যার সমাধানের পথ খুঁজতে এই বিশেষ আইন করা হয়েছে। নিশ্চিন্তে আবেদন করা যাবে, কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। আপনার সময় মতো ভারত সরকার ইন্টারভিউয়ের জন্য ডাকবে। অরিজিনাল নথি নিয়ে আসতে হবে, মুখোমুখি ইন্টারভিউ হবে। যাঁদের নথি নেই, তাঁদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট থেকে ২০১৪ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা ভারতে প্রবেশ করেছেন তাঁদের সবাইকে স্বাগত।'' পাশাপাশি অমিত শাহ বলেন, "সংশ্লিষ্টরা প্রত্যেকে ভারতের সাধারণ নাগরিকের মতো নাগরিকত্বের তালিকায় যুক্ত হবে। আপনার বা আমার মতো তাঁদেরও অধিকার আছে। তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ, বিধায়ক, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীও হতে পারবেন।"

দেশজুড়ে কার্যকর হয়েছে CAA। যা নিয়ে ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টানরা যদি এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। নাগরিকত্বের আবেদন করার জন্য খোলা হয়েছে, Indian Citizenship Online Portal। কী করে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি, 'CAA-2019'-নামে একটি মোবাইল অ্যাপও চালু করা হবে বলে খবর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Babun Banerjee: "কুণালকে তো কেউ কিছু বলছে না, বাবুন বললেই সেটা দোষ?’’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর ভাইয়ের

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
Indranil Sen: এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে

ভিডিও

Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget