এক্সপ্লোর

Babun Banerjee: "কুণালকে তো কেউ কিছু বলছে না, বাবুন বললেই সেটা দোষ?’’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর ভাইয়ের

West Bengal News: হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে নিজের মনোভাব এতটুকু বদলাতে নারাজ মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) কড়া অবস্থানের পরও, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে (Prasun Bnaerjee) নিয়ে অবস্থানে অনড় মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায় (Babun Banerjee)। দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি। সেই সঙ্গে কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে ছুড়ে দিলেন প্রশ্ন।

মনোভাব বদলাতে নারাজ: নমনীয় হয়েও অবস্থানে 'অনড়' বাবুন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কড়া অবস্থানের পর হাওড়া থেকে ভোটে দাঁড়ানোর অবস্থান থেকে সরে এলেও, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে নিজের মনোভাব এতটুকু বদলাতে নারাজ মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়। উল্টে দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি। কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন।

গতকাল কুণাল ঘোষ বলেন, “যথেষ্ট কড়া ভাষা, কড়া মনোভাব প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। যে আমার পরিবার থেকে যদি পরপর সবাই লোকসভা নির্বাচনে বা কোনও নির্বাচনে টিকিট চান, তো তাহলে তো সেটা পরিবারতন্ত্র হয়ে যাবে। তো আমি তো পরিবারতন্ত্র নয়, আমি তো মানুষেরতন্ত্রে আছি।’’ এই প্রেক্ষিতে বাবুন বলেন, “কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কী কাজ করেছে, এটা আমরা জানি না? আমি একটা জিনিস বলব, কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে, আমরা তো চোখের সামনে দেখেছি, কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুন বন্দ্যোপাধ্যায় বললেই কি সেটা দোষ?’’

ভাইয়ের হঠাৎ বিদ্রোহের নেপথ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিজেপির হাত দেখলেও, বাবুন বন্দ্য়োপাধ্য়ায় কলকাতায় ফিরে তা সটান খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, “আমার বিজেপির সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই। দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনও ব্য়াপার, না।’’  গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ও আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনেই আমাকে অনেক অশান্তি করেছে। অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে, বাবা যখন মারা গেছে ওর বয়স ছিল আড়াই বছর। আমি ৪৫ টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো সবাইকে মানুষ করতে পেরেছি।’’

এমনকি মুখ্য়মন্ত্রী নাম না করে তাঁকে লোভী বললেও, তাও মানতে নারাজ বাবুন। গতকাল তিনি বলেন, “আমি প্রথম দিন থেকেই নিজে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম, দাদার সঙ্গে লড়ে। মোহনবাগান ক্লাবেও লড়ে নিজের জায়গা তৈরি করেছি। জীবনটা খেটে উঠেছি। আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি, এখানে কারও হাত কিংবা কোনও পরিষেবা ছিল না।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Seikh Shahjahan: শেখ শাহজাহানের ভাই সহ ঘনিষ্ঠদের নোটিস, আজ নিজাম প্যালেসে তলব

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget