এক্সপ্লোর

Andhra Pradesh News: বিয়ের একমাসের মধ্যেই নিখোঁজ বর, দেহ উদ্ধার খাল থেকে, অভিযোগের তির বউ-শাশুড়ির দিকে

Newlywed Couple: তেজেস্বরের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলের বউ, ঐশ্বর্যের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মৃতের পরিবারের আরও অভিযোগ, তাঁদের ছেলের খুনের পরিকল্পনা করেছে ঐশ্বর্যই।

Andhra Pradesh News: বিয়ের একমাসের মধ্যে পাওয়া গেল সদ্যবিবাহিত যুবকের দেহ। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার এক যুবকের সঙ্গে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মৃত যুবকের নাম তেজেস্বর। বয়স ৩২ বছর। এই ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর মা- কে আটক করেছে পুলিশ। গত ১৮ মে বিয়ে হয়েছিল তেজেস্বরের। তার একমাসের মধ্যেই নিখোঁজ হন তিনি। পুলিশ সূত্রে খবর, ১৭ জুন থেকে নিখোঁজ ছিলেন তেজেস্বর। অবশেষে তাঁর দেহ উদ্ধার হয়েছে একটি খাল থেকে। জানা গিয়েছে, এই যুবক একজন বেসরকারি জমি জরিপকারী হিসেবে কাজ করতেন। এছাড়াও পেশায় এই যুবক ছিলেন নৃত্য শিক্ষক। 

তেজেস্বরের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলের বউ, ঐশ্বর্যের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মৃতের পরিবারের আরও অভিযোগ, তাঁদের ছেলের খুনের পরিকল্পনা করেছে ঐশ্বর্যই। পুলিশ ইতিমধ্যেই ঐশ্বর্য এবং তাঁর মা সুজাতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলছে। কেন, কীভাবে মৃত্যু হয়েছে তেজেস্বরের মৃত্যু হয়েছে, কারা এর সঙ্গে যুক্ত, এই বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। এর পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগ আদৌ সত্যি নাকি ভিত্তিহীন, সেই ব্যাপারেও কোনও তথ্য দেওয়া হয়নি পুলিশের তরফে। 

তেজেস্বরের পরিবারের কথায়, ঐশ্বর্যর মা চাকরি করেন ব্যাঙ্কে। ঐশ্বর্যর সেই ব্যাঙ্কেরই এক কর্মীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। একই সঙ্গে তেজেস্বরের সঙ্গেও সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ঐশ্বর্যর বিরুদ্ধে। বিয়েতে সম্মতি ছিল তেজেস্বর এবং ঐশ্বর্য, দু'জনেরই, পুলিশ সূত্রে খবর, এমনই জানিয়েছেন পরিবারের লোকেরা। প্রথমে ফেব্রুয়ারি মাসে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা নিখোঁজ হয়ে যান ঐশ্বর্য। তারপর আবার হঠাৎই ফিরে আসেন। জানান তেজেস্বরকে ভালবাসেন তিনি। এরপরই মে মাসে তাঁদের বিয়ে হয়েছিল। 

তেজেস্বরের পরিবারের লোকেরা জানিয়েছেন, তাঁরা তাঁদের ছেলেকে বারবার এই বিয়ে করার ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু তেজেস্বর নাছোড়বান্দা ছিলেন। বিয়ে করলে ঐশ্বর্যকেই করবে। তেজেস্বরের অস্বাভাবিক এবং রহস্যজনক মৃত্যুর জন্য ঐশ্বর্য এবং তাঁর মা সুজাতাকেই দায়ী করেছেন যুবকের পরিবারের সদস্যরা। আপাতত তদন্ত করছে পুলিশ। মূল দুই অভিযুক্তকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। তদন্তের স্বার্থে তেজেস্বরের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
Google India: ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget