এক্সপ্লোর

Weather Forecaste: প্রবল দুর্যোগের আশঙ্কা, ভরা চৈত্রে ভেসে যাবে একাধিক রাজ্য? ভারী বর্ষণ, শিলাবৃষ্টি…পুরোদস্তুর গ্রীষ্ম এখনই নয়

Weather Updates: প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি, তুষারপাত, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, হাওয়ার দাপটের সাক্ষী হবে একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গও রক্ষা পাবে না দুর্যোগের প্রকোপ থেকে।

নয়াদিল্লি: ভরা চৈত্রে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। ভিজবে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পূর্ণ শক্তিতে আছড়ে পড়বে, যার দরুণ ২ থেকে ৫ এবং ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি, তুষারপাত, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, হাওয়ার দাপটের সাক্ষী হবে একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গও রক্ষা পাবে না দুর্যোগের প্রকোপ থেকে। (Weather Updates)

মার্চ মাসে আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তন ভাবিয়ে তুলেছে আবহবিদদেরও। মার্চ মাসেও পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ ছিল। এপ্রিল মাসেও, অন্তত প্রথমার্ধেও আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকবে। (Weather Forecaste)

জানা যাচ্ছে, উত্তর ভারত এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে পারে। বিশেষ করে গুজরাত এবং রাজস্থানের কাছাকাছি দুর্যোগ চরম রূপ ধারণ করতে পারে। প্রবল বৃষ্টিতে ভিজতে পারে জম্মু ও কাশ্মীর। তাপমাত্রা একধাক্কায় নেমে গেলে সেখানে তুষারপাতও হতে পারে।

পঞ্জাব এবং রাজস্থানেও ব্যাপক ঝড়বৃষ্টি, হাওয়ার দাপট থাকতে পারে। গুজরাতের উপকূলীয় এবং সীমান্ত অঞ্চলেও এই দুর্যোগের প্রভাব পড়বে।

উত্তরের সমভূমি থেকে মধ্য এবং পূর্ব ভারতেও দুর্যোগ নেমে আসার সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, দিল্লি-NCR, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশের পশ্চিম অংশে প্রবল বৃষ্টি হতে পারে। থাকতে পারে ঝড়ের দাপটও। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরতে শুরু করলে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও দুর্যোগের মুখে পড়তে পারে। পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাস অনুযায়ী, বর্ষণ, তুষারপাত, শিলাবৃষ্টির পাশাপাশি, ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ভারী বৃষ্টির জেরে একধাক্কায় অনেকটা নেমে যেতে পারে তাপমাত্রা। এর ফলে ২০২৬ সালে পুরোদস্তুর গ্রীষ্মের আগমন ঘটতে কিছুটা দেরি হতে পারে। তবে এবারের গ্রীষ্ম ২০২৪ সালের মতো তীব্র হতে পারে বলে ইঙ্গিত মিলছে।

বৃষ্টি, তুষারপাত এবং শিলাবৃষ্টির পাশাপাশি, বাতাসও এবার তার পূর্ণ শক্তি নিয়ে হাজির হবে। পূর্বাভাস অনুযায়ী, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে; ফলে গাড়ি চালানোর পরিস্থিতি মাঝেমধ্যে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, যা এক স্বস্তিদায়ক শীতলতা বয়ে আনবে এবং ২০২৬ সালের গ্রীষ্মের আগমনকে আরও কিছুটা বিলম্বিত করবে—যে গ্রীষ্মটি তীব্রতার দিক থেকে ২০২৪ সালের গ্রীষ্মের সমকক্ষ হবে বলে ধারণা করা হচ্ছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget