এক্সপ্লোর

SBI Branch Looted: স্টেট ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতি! গ্রাহকদের সোনা- কয়েক কোটি টাকা ব্রাঞ্চ থেকেই লুট! কাস্টমারদের মাথায় হাত

বলা হয়েছে, ওই ডাকাতরা সরাসরি ম্যানেজারের চেয়ারে চলে আসে এবং কোষাধ্যক্ষের সামনে পিস্তল দেখিয়ে ভয় দেখায়।

নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ব্রাঞ্চে ভয়াবহ ডাকাতি। বোঝারও উপায় ছিল না। কারণ সেনার পোশাক পরে ডাকাতি করতে আসে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়পুরায়। 

মঙ্গলবার সন্ধ্যায় দেশি পিস্তল দেখিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ে ডাকাতদল। তাঁরা প্রথমে কর্মীদের মারধর করে, পরে তাঁদের চেয়ারের সঙ্গে বেঁধে সোনা ও নগদ টাকা লুটে নেয়। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ। সেই সময় ব্যাঙ্ক বন্ধ করার কাজ চলছিল। অভিযুক্তরা সেনার পোশাক পরা ছিল বলে দাবি করেছেন ব্যাঙ্কের কর্মীরা।                            

বলা হয়েছে, ওই ডাকাতরা সরাসরি ম্যানেজারের চেয়ারে চলে আসে এবং কোষাধ্যক্ষের সামনে পিস্তল দেখিয়ে ভয় দেখায়। এরপর সব কর্মীদের বেঁধে ফেলে। এর আগে বিপদঘণ্টি বাজানোর সুযোগও পাওয়া যায়নি। 

জানা গিয়েছে, কয়েক মিনিট ধরে ডাকাতদলটি ব্যাঙ্কে তাণ্ডব চালায় এবং ৫৮ কেজি সোনা ও ৮ কোটি টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে। উল্লেখ্য, গত জুন মাসেও বিজয়পুরা শহরের একটি কানাড়া ব্যাঙ্কে ডাকাতি হয়েছিল। সেই ঘটনায় ৫৯ কেজি সোনা এবং ৫ লক্ষ ২০ হাজার টাকা লুট হয়েছিল। সেই ঘটনায় ডাকাতদলের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে গ্রেপ্তার হন কয়েকজন ব্যাঙ্ক কর্মী ও ম্যানেজার।                                    

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ডাকাতদলটি একটি গাড়ি ব্যবহার করেছিল, যা পরবর্তীতে একটি রাস্তায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাঁরা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। কর্ণাটক ও মহারাষ্ট্রের পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে। জায়গায় জায়গায় নাকা তল্লাশি ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে।                                             

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা কর্নাটকের ব্যাঙ্ক লুট করে মহারাষ্ট্রে পালিয়ে গিয়েছে। সোলাপুর জেলায় ঢুকে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই গাড়িটি ফেলে রেখে অভিযুক্তরা টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget