এক্সপ্লোর

Indian Army: 'অস্ত্র এবং মাদক পাঠিয়ে অশান্তি তৈরির চেষ্টা চলছে', পাকিস্তানের ভূমিকা নিয়ে হুঁশিয়ারি ভারতীয় সেনাকর্তার

Drug And Weapons: পড়শি দেশ যে সহজে তাদের ভারত-বিরোধী কার্যকলাপে লাগাম পড়াচ্ছে না, তা স্পষ্ট ভারতীয় সেনাবাহিনীর নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেলের কথায়।

নয়াদিল্লি: সীমান্তপারের (cross border) সন্ত্রাস (terrorism) নিয়ন্ত্রণে দুরন্ত ভূমিকা নিয়েছে ভারতীয় সেনা (indian army)। কিন্তু পড়শি দেশও (neighbouring country) যে সহজে তাদের ভারত-বিরোধী কার্যকলাপে লাগাম পড়াচ্ছে না, তা স্পষ্ট করে দিলেন ভারতীয় সেনাবাহিনীর নর্দান আর্মি কমান্ডার (Northern Army Commander) লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বললেন, 'ওরা এখন পিস্তল (pistol), গ্রেনেড (grenade) এবং মাদক (drugs) ঢুকিয়ে বিচ্ছিন্ন ভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমরা তা সফল হতে দেব না।'

আর কী বললেন?
লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর দাবি, 'লঞ্চপ্যাডগুলিতে এই মুহূর্তে অন্তত ১৬০ জন সন্ত্রাসবাদী ঘাপটি মেরে বসে রয়েছে। এর মধ্যে ১৩০ জন পিরপাঞ্জালের উত্তর দিকে লুকিয়ে, আর বাকি ৩০ জন পিরপাঞ্জালের দক্ষিণ দিকে। পুরো এলাকা ধরলে ৮২ জন পাকিস্তানি জঙ্গি ও ৫৩ জন স্থানীয় সন্ত্রাসবাদী স্রেফ সুযোগের অপেক্ষায় থাকছে। এছাড়াও অন্তত ১৭০ জন এমন সন্ত্রাসবাদী রয়েছে যাদের নাম-পরিচয় অজানা। মোট ৩০০ জন জঙ্গি গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আমরা লক্ষ্য রাখছি যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।'  এর পরই সেনাকর্তা জানান, সীমান্তপারের সন্ত্রাস নিয়ন্ত্রণে ভারতীয় সেনা দুর্ধর্ষ কাজ করলেও পড়শি দেশ এখন মাদক ও অস্ত্র পাঠিয়ে বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট অশান্তি তৈরির চেষ্টা করছে। তবে ভারতীয় নিরাপত্তাবাহিনী তা যে সফল হতে দেবে না, সে কথাও মনে করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। ঘটনাচক্রে এদিন সকালেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দাবি করে, জম্মুর কাছে আন্তর্জাতিক সীমান্তের কাছে পাকিস্তান থেকে আসা ড্রোন থেকে অস্ত্র ও মাদক ফেলার ঘটনা অনেকটা কমে গিয়েছে।

তৎপর বিএসএফ...
শীত আসছে। অতীত রেকর্ড বলছে, এই সময়ে সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বেড়ে যায়। সেই ঘটনা আটকাতে শীতকালীন 'স্ট্র্যাটেজি' নিয়েছে বিএসএফ।  জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের কাছে অনুপ্রবেশ আটকাতে  শীতকালীন 'স্ট্র্যাটেজি' রয়েছে বিএসএফের। মঙ্গলবারই দু-দুটি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে সীমান্তরক্ষী বাহিনী। তাদের দাবি, একটিতে পাকিস্তান থেকে আসা এক অনুপ্রবেশকারীকে গুলি করে তারা। অন্য় ঘটনাটিতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকেই জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে জম্মু থেকে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সঙ্গে বিপুল অস্ত্রশস্ত্রও উদ্ধার করে তারা। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, তিনটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল এবং খানছয়েক গ্রেনেড পাওয়া যায়। নরওয়াল এলাকার একটি তেলের ট্যাঙ্কার থেকে সব কিছু উদ্ধার হয়েছিল বলে খবর।

আরও পড়ুন:প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা মেসিদের, আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল সৌদি আরব

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget