এক্সপ্লোর

Rampurhat Violence: অনুব্রতর ঘনিষ্ঠ ছিল ধৃত আনারুল? নির্বাচন কমিটি গঠনের ভাইরাল নথি ঘিরে বিতর্ক

Anubrata Mondal: রামপুরহাট হত্যাকাণ্ডে কি তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে? ধৃত দাপুটে নেতা আনারুল হোসেন কার ঘনিষ্ঠ ছিল? অনুব্রত মণ্ডলের? না কি আশিস বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্ন কি ক্রমেই জটিল হচ্ছে? 

মনোজ বন্দ্যোপাধ্যায়, দীপক ঘোষ, আশাবুল হোসেন, বীরভূম: চিঠির পরে নির্বাচন কমিটি গঠনের নথি! রামপুরহাট হত্যাকাণ্ডে আনারুল হোসেনকে নিয়ে বিতর্কের মাঝেই ফাঁস হল বীরভূম জেলা তৃণমূলের প্যাডের কপি। ভাইরাল হওয়া নথিতে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত পুরসভার ভোটের নির্বাচনী কমিটিতে ছিলেন আনারুল হোসেন। তাতে সই আছে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। যাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে।

রামপুরহাট হত্যাকাণ্ডে কি তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে? ধৃত দাপুটে নেতা আনারুল হোসেন কার ঘনিষ্ঠ ছিল? অনুব্রত মণ্ডলের? না কি আশিস বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্ন কি ক্রমেই জটিল হচ্ছে? 

রামপুরহাট হত্যাকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় এক সময়ের ‘সম্পদ’ আনারুল হোসেনকে কি এখন ‘দায়’বলে ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে? দিনে দিনে প্রশ্ন জোরাল হচ্ছে রাজনৈতিক মহলে। আর নেপথ্যে রয়েছে বীরভূম জেলা তৃণমূলের এই প্যাডের কপি!

বীরভূম জেলা তৃণমূলের প্যাডে লেখা সেই নোটিসে জ্বল জ্বল করছে সংগঠনের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সই! ভাইরাল হওয়া নোটিস ইস্যু হওয়ার তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২২। অর্থাৎ রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনের ঠিক ২২ দিন আগের তারিখ। 

ভাইরাল হওয়া এই নথিতে দেখা যাচ্ছে জেলা তৃণমূলের তরফে রামপুরহাট পুরসভার ভোট পরিচালনার জন্য ১২ জন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে সবার প্রথমে সেই আনারুল হোসেনের নাম। যিনি সেই সময় রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন

নির্বাচনী কমিটির আহ্বায়ক হিসেবে এই নোটিসে দেখা যাচ্ছে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম! নীচে দেখা যাচ্ছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সই। এর আগে বৃহস্পতিবার যে চিঠি ভাইরাল হয়েছিল তাতে আগামী পঞ্চায়েত ভোট অবধি আনারুল হোসেনকে ব্লক সভাপতির পদে রেখে দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলের...কাছে তদ্বির করছেন আশিস বন্দ্যোপাধ্যায়

বিতর্কের আবহে এই বিষয়ে নিজের নিজের মতো করে যুক্তি খাড়া করেছিলেন অনুব্রত মণ্ডল ও আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু, শুক্রবার বীরভূম জেলা তৃণমূলের প্যাডের ভাইরাল হওয়া এই ছবিতেই দেখা যাচ্ছে আনারুল হোসেনকে পুর-নির্বাচনের কমিটিতে রাখতে সিলমোহর দিয়েছিলেন খোদ অনুব্রতই!

যদিও, এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। আর গোটা বিষয়টি অনুব্রতর ওপরই চাপিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। কার ঘনিষ্ঠ আনারুল হোসেন? দায় নিয়ে টানাটানি বীরভূম জেলা তৃণমূলে? তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

রামপুরহাট পুরসভার সিপিএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক জানাচ্ছেন, এই যে চিঠি ভাইরাল হওয়ায় বোঝা যাচ্ছে, মূল ঘটনা থেকে মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে, সেটাই প্রমাণ করে। তৃণমূল ও পুলিশের নেক্সাসে এই ধরনের খুনের ঘটনা ঘটছে, তৃণমূল এভাবে চিঠি ভাইরাল করে নজর ঘোরাতে চাইছে আনারুল, অনুব্রত ও পুলিশের নেক্সাসকে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। 

 

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget