এক্সপ্লোর

SC on Article 370: ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ঠিক: সুপ্রিম কোর্ট

Article 370 Verdict:৩৭০ ধারা লাগু ছিল অস্থায়ী ব্যবস্থা, রায় সুপ্রিম কোর্টের।

বিজেন্দ্র্ সিংহ, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370 Verdict) বিলোপের সিদ্ধান্ত সঠিক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩৭০ ধারা লাগু ছিল অস্থায়ী ব্যবস্থা, রায় সুপ্রিম কোর্টের।

কী বলেছে সুপ্রিম কোর্ট:
জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) ভারতের অভিন্ন অঙ্গ, এতে কোনও সন্দেহের অবকাশ নেই। জম্মু-কাশ্মীরের সংবিধানের থেকে ভারতের সংবিধান উঁচুতে। জম্মু-কাশ্মীরে ভারতের সংবিধানই চলবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট

গত ৫ সেপ্টেম্বর এ নিয়ে রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। জম্মু-কাশ্মীর জুড়ে রায়ের আগেই কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল।

 

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সাংবিধানিক ভাবে বৈধ। এরই সঙ্গে এদিন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের বিধানসভায় নির্বাচন সম্পন্ন করার জন্য়। অর্থাৎ রাজ্যের মর্যাদা ফিরে পাবেন জম্মু-কাশ্মীর।   

রাজনৈতিক প্রতিক্রিয়া:
আজ সুপ্রিম কোর্ট, জম্মু কাশ্মীরে (Article 370 Verdict) ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়ে যা রায় দিয়েছে তা ঐতিহাসিক বলে মন্তব্য নরেন্দ্র মোদির। তিনি লিখেছেন, ২০১৯ সালে ৫ অগাস্ট সংসদে নেওয়া এই সিদ্ধান্ত যে সংবিধানসম্মত সেকথাই তুলে ধরেছে দেশের শীর্ষ আদালত। এই রায় জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) এবং লাদাখের সব বাসিন্দার জন্য আশা, অগ্রগতি এবং একতার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছেন, 'এই রায় প্রমাণ করল সরকারের সিদ্ধান্ত সাংবিধানিক ছিল।'

৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে। তিনি বলেন, 'এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ আমরা ৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেছিলাম। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জম্মু কাশ্মীরে নির্বাচন হোক।'

এই রায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন AIMIM-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। যদিও তাঁর দাবি, জম্মু-কাশ্মীর যে ভারতের অটুট অংশ তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: স্বয়ম্ভূ দর্শনে কাশী বিশ্বনাথ ধামে রেকর্ড ভিড়! ১৩ কোটি ভক্তের সমাগম মন্দিরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
Dharmendra Pradhan Resignation Live : প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Dharmendra Pradhan Resigned: 'ভীষণ বাচ্চাদের মতো কাজ... দিল্লি পুলিশকে অনুরোধ...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ?
'ভীষণ বাচ্চাদের মতো কাজ... দিল্লি পুলিশকে অনুরোধ...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ?
Sonam Wangchuk : ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কী লিখলেন সোনম ওয়াংচুক?
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কী লিখলেন সোনম ওয়াংচুক?

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget