এক্সপ্লোর

Kashi Vishwanath Dham: স্বয়ম্ভূ দর্শনে কাশী বিশ্বনাথ ধামে রেকর্ড ভিড়! ১৩ কোটি ভক্তের সমাগম মন্দিরে

Kashi Vishwanath Temple: রেকর্ড অনুযায়ী গত দু'বছরে প্রায় ১৩ কোটি ভক্তরা এসেছেন এই কাশী বিশ্বনাথ মন্দিরে।

বারাণসী: কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Vishwanath Temple) ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির (Hindu Temple)। এটি উত্তরপ্রদেশ (Uttarpradesh) রাজ্যের বারাণসীতে (Benaras) অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর (Ganga River) পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী, কাশী বিশ্বনাথ মন্দির 'জ্যোতির্লিঙ্গ মন্দির' নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব “বিশ্বনাথ” বা “বিশ্বেশ্বর” নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম “কাশী” এই কারণে মন্দিরটি “কাশী বিশ্বনাথ মন্দির” নামে পরিচিত।              

সেই কাশী বিশ্বনাথ ধামে এবার ভক্তসংখ্যায় রেকর্ড তৈরি হল। রেকর্ড অনুযায়ী গত দু'বছরে প্রায় ১৩ কোটি ভক্তরা এসেছেন এই কাশী বিশ্বনাথ মন্দিরে। ভারতীয়রা ছাড়াও কাশী বিশ্বনাথ ধাম এবং এলাকা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আধিকারিক সুনীল বর্মা জানিয়েছেন, ১৩ ডিসেম্বর, ২০২১ থেকে ৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত ১৫ হাজার ৯৩০ বিদেশিরা এসেছেন এই মন্দিরে।  

তিনি এও বলেন, ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশী বিশ্বনাথ মন্দিরের শুভ উদ্বোধন করার পর থেকে তীর্থস্থানটিতে অভূতপূর্ব সংখ্যক লোক সমাগম ঘটেছে। ২০২২ এর তুলনায় ২০২৩ এ বুকিংও প্রায় দ্বিগুণ হয়েছে।                 

আরও পড়ুন, সতীর জিহ্বা পড়েছিল এখানেই, জলেও নেভে না, শতাব্দী ধরে অলৌকিকভাবে প্রদীপের শিখা জ্বলছে এই সতীপীঠে!

আগের থেকে এখন আমূল বদলে গিয়েছে মন্দির চত্বর। এখন ঘাট থেকে সরাসরি মন্দির দেখা যায়। গঙ্গার ওপর থেকে সরাসরি মন্দিরে প্রবেশের রাস্তায় যাওয়া যায়। এখন গঙ্গার ঘাট থেকেই দেখা মেলে কাশী বিশ্বনাথের মন্দিরের চূড়ার। এতদিন মন্দিরের বাইরে থেকে চূড়া দেখা যেত না। কিন্তু এখন যেভাবে তৈরি হয়েছে, তাতে গঙ্গার ঘাট থেকে কাশীবিশ্বনাথের চূড়া দেখা যায়। পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের আয়তন ছিল ২ হাজার বর্গমিটারের মতো। পুনর্গঠনের পর যা বেড়ে গিয়েছে প্রায় ২৫ গুণ। 

আগে গঙ্গার ধার থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের কোনও রাস্তা সেভাবে ছিল না। পুণ্যার্থীদের গঙ্গায় স্নান সেরে, গঙ্গার জল নিয়ে অপরিসর গলি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হত। কিন্তু এখন ললিতা ঘাট থেকে সরাসরি ঢোকা যাবে মন্দিরে। এইসব সুবিধার জন্য এখন ভক্ত সমাগম আরও বেশি হচ্ছে বলে দাবি মন্দির কমিটিরও।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Cyclone Arnab After Effect: ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর After Effect, ঝড়বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কতদিন চলবে দুর্যোগ ?
ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর After Effect, ঝড়বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কতদিন চলবে দুর্যোগ ?
Agnimitra On Indranil Sen Arrested:
"আমার খারাপ লাগে কারণ ইন্দ্রনীল সেনের গান আমার আগে খুবই ভাল লাগত..", প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারিতে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
‘Godzilla’ El Nino -এর দাপটে তছনছ হতে পারে ভারতের একাধিক এলাকা, মার্চের মধ্যে বাড়তে পারে মৃত্যুর ঝুঁকি! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
‘Godzilla’ El Nino -এর দাপটে তছনছ হতে পারে ভারতের একাধিক এলাকা, মার্চের মধ্যে বাড়তে পারে মৃত্যুর ঝুঁকি! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Agnimitra Paul, Kalipuja:
Kalipuja 2026 | প্রত্যেকটি থানায় কালী পুজো করার ডাক জগন্নাথ চট্টোপাধ্যায়ের
Trinamool Congress |
Nitin Nabin-র নেতৃত্বে সোমবার কলকাতায় BJP-র মহামিছিল, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক
Javed Ahmed Khan | জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে অভিযানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget