এক্সপ্লোর

Arvind Kejriwal Resignation: আজ পদত্যাগ করছেন কেজরিওয়াল, AAP নয়, চাপ বাড়ল BJP-রই, নেপথ্যে একাধিক যুক্তি

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলাকে গোড়া থেকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে আসছে আম আদমি পার্টি।

নয়াদিল্লি: ঘোষণা মতো আজ দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা অরবিন্দ কেজরিওয়ালের।  সেই নিয়ে এই মুহূর্তে শোরগোল দিল্লির রাজনীতিতে। আবগারি দুর্নীতি মামলায় তিহাড়ে বন্দি থাকা অবস্থায় বার বার কেজরিওয়ালের ইস্তফার দাবিতে সরব হয়েছিল বিজেপি। সেই সময় দাবিতে কোনও আমলই দেননি কেজরিওয়াল। তাই জামিনে মুক্ত হয়ে হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত কেন, সেই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও, কেজরিওয়াল ছক্কা হাঁকিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। (Arvind Kejriwal Resignation)

আবগারি দুর্নীতি মামলাকে গোড়া থেকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে আসছে আম আদমি পার্টি। নির্বাচনী লড়াইয়ে পেরে না উঠে, ঘুরপথে নেতা-মন্ত্রীদের জেলে পাঠিয়ে বিজেপি দিল্লিতে ক্ষমতাদখল করতে চাইছে বলে অভিযোগ তাদের। রবিবার পদত্যাগের ঘোষণা করেও সেই দাবিতেই অনড় ছিলেন কেজরিওয়াল। তাঁর এই সিদ্ধান্ত বিজেপি-র পাশাপাশি কংগ্রেসকেও সমস্যায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। (Arvind Kejriwal)

এর সপক্ষে কিছু যুক্তি দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা-

  • আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদ মেরেকেটে আর পাঁচ মাস। কিন্তু মু্খ্যমন্ত্রী হিসেবে এই কয়েক মাস কেজরিওয়ালের হাত কার্যত বাঁধা। কারণ জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ফাইল সই বা গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। তাই পাঁচ মাস নামমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে থেকে যাওয়ার মধ্যে লাভ কিছু দেখছেন না কেজরিওয়াল। বরং জনতার আদালতে নিজেকে রাজনীতির শিকার, পীড়িত ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন তিনি। ফেব্রুয়ারির পরিবর্তে মহারাষ্ট্রের সঙ্গে এবছর নভেম্বরেই নির্বাচনের ডাক দিয়েছেন তিনি, যাতে সাধারণ মানুষের সমবেদনা কুড়িয়ে ভোটবাক্স ভরাতে পারেন। 
  • আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল, তাঁর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া-সহ অন্যদেরও জেলে যেতে হয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র বলে দলের তরফে দাবি করা হলেও, জনমনেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ২০১১ সালে দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে জন্ম যে দলের, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যথেষ্টই। এমন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা করে কেজরিওয়াল অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। দলের তরফে তাঁর পদত্যাগের সিদ্ধান্তকে 'অগ্নিপরীক্ষা' বলে উল্লেখ করা হচ্ছে। বোঝানো হচ্ছে, আসলে ক্ষমতার লোভ নেই কেজরিওয়ালের। ফলে মানুষের সমবেদনা কেজরিওয়ালের পক্ষেই থাকবে বলে মনে করা হচ্ছে। 
  • ২০১৩ সাল থেকে দিল্লিতে টানা ক্ষমতায় কেজরিওয়াল। দীর্ঘদিন কোনও সরকার ক্ষমতায় থাকলে, মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। মাথাচাড়া দেয় ক্ষমতাসীন দলকে সরিয়ে পরিবর্তনের দাবি। আবগারি দুর্নীতি মামলায় এমনিতেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই পদত্যাগ করে, নতুন ভাবে প্রচার শুরু করতে চাইছেন কেজরিওয়াল। কেন্দ্রের সঙ্গে লাগাতার সংঘাতের পরও দিল্লিবাসীর জন্য তাঁর সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে সামনে রেখে এগোতে চাইছেন।
  • ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচন আরও এগিয়ে আনার জন্য সওয়ার করছেন কেজরিওয়াল। আসলে তিনি বিজেপি বিরোধী হাওয়াকেই কাজে লাগাতে চাইছেন বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। পাশাপাশি, গোয়েন্দাদের দিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগেও বিদ্ধ তারা। সেই মহারাষ্ট্রের নির্বাচিত সরকারকে ফেলে ক্ষমতাদখল হোক, বা ঝাড়খণ্ডের হেমন্ত সরেনের জেলযাত্রা, যেনতেন প্রকারে বিজেপি ক্ষমতায় থাকতে চায় বলে জনমনে একপ্রকার ধারণা তৈরি হচ্ছে, যাকে কাজে লাগাতে চান কেজরিওয়াল। 
  • আচমকা পদত্যাগের ঘোষণা করে কেজরিওয়াল দিল্লিতে কেন্দ্রের খবরদারি এড়ালেন বলেও মনে করা হচ্ছে। দিল্লিতে কার হুকুম চলবে, সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে বরাবরের টানাপোড়েন কেজরিওয়ালের। বিপুল জনসমর্থন পেয়ে তিনি নির্বাচিত হলেও, লেফটেন্যান্ট গভর্নরকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোটামুটি ভাবে কেন্দ্রই পরিচালনা করছে। এমনকি কেজরিওয়াল যখন জেলবন্দি, সেই সময় বিজেপি-র তরফে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির দাবিও উঠছিল। সেই আবহেই শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা যখন তাঁর হাতে নেই, এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে ফের সরব হতে পারত বিজেপি, তাতে নির্বাচনও পিছিয়ে যেত। পদত্যাগের ঘোষণা করে, নির্বাচন এগিয়ে আনার দাবি করে, বিজেপি-র সেই পরিকল্পনায় কেজরিওয়াল জল ঢেলে দিলেন বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget