এক্সপ্লোর

ভোটের আগে কেজরীবালের ‘গ্যারান্টি কার্ড’-এ জল-বিদ্যুৎ ও পরিবেশরক্ষায় জোর

দিল্লিবাসীকে বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ, ২৪ ঘণ্টা পানীয় জলের প্রতিশ্রুতি দিয়েছেন কেজরীবাল। কোন কোন বিষয়ের উল্লেখ আছে কেজরীবালের ‘গ্যারান্টি কার্ড’-এ? চলুন দেখে নিই।

নয়াদিল্লি: ইস্তেহার নয়। নির্বাচনের আগে দিল্লিবাসীকে ‘গ্যারান্টি কার্ড’ দিলেন আম আদমি পার্টি সুপ্রিমো কেজরীবাল। রবিবার প্রকাশিত এই ‘গ্যারান্টি কার্ড’-এ আছে ১০টি প্রতিশ্রুতি। তার মধ্যে তিন-তিনবার তিনি দিল্লির বায়ুদূষণ কমানোর কথা উল্লেখ করেছেন। বলেছেন, দিল্লিকে সবুজ করে তোলার কথা। এছাড়া দিল্লিবাসীকে বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ, ২৪ ঘণ্টা পানীয় জলের প্রতিশ্রুতি দিয়েছেন কেজরীবাল। কোন কোন বিষয়ের উল্লেখ আছে কেজরীবালের ‘গ্যারান্টি কার্ড’-এ? চলুন দেখে নিই। • প্রথম প্রতিশ্রুতি: ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা পাবেন দিল্লিবাসী। তার মধ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে বিনা মূল্যে। আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হবে। • দ্বিতীয় প্রতিশ্রুতি: বিনামূল্যে ২৪ ঘণ্টা পানীয় জল প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে। প্রতি মাসে ২০ হাজার লিটার জল বিনামূল্যে পেতে থাকবেন দিল্লির মানুষ। • তৃতীয় প্রতিশ্রুতি: দিল্লির সব শিশুরা আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পাবে। • চতুর্থ প্রতিশ্রুতি: স্বাস্থ্য পরিষেবা উন্নততর হবে। • পঞ্চম প্রতিশ্রুতি: আগামী পাঁচ বছরে দিল্লির রাস্তায় আরও ১১ হাজার বাস নামাবে। ৫০০ কিলোমিটার অবধি বাড়ানো হবে মেট্রো পরিষেবা। মহিলা ও পড়ুয়াদের যাতায়াতের খরচ লাগবে না। • ষষ্ঠ প্রতিশ্রুতি: বায়ু দূষণের প্রকোপ কমাতে সচেষ্ট থাকবে সরকার। যমুনা পরিষ্কার করা হবে। • সপ্তম প্রতিশ্রুতি: আগামী ৫ বছরে রাজধানী শহরকে আবর্জনা মুক্ত করা হবে। • অষ্টম প্রতিশ্রুতি: মহিলাদের জন্য দেশের রাজধানীকে আরও নিরাপদ করতে সচেষ্ট থাকবে আপ সরকার। এলাকা ভিত্তিক মার্শাল নিয়োগের ব্যবস্থা করবে সরকার। • নবম প্রতিশ্রুতি: ঝুপড়ি এবং বস্তি এলাকায় জল, ভাল রাস্তা, বিদ্যুৎ ও সিসিটিভি বসানো হবে। • দশম প্রতিশ্রুতি: ঝুপড়ি এবং বস্তিতে যাঁরা থাকেন, তাঁদের জন্য পাকাবাড়ির ব্যবস্থা করবে সরকার।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget