এক্সপ্লোর

অশোকনগরে তেল উত্তোলন কেন্দ্রের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী

ওএনজিসি সূত্রে খবর, ২০২২ সালের ২১ জানুয়ারির মধ্যে আরও চারটি কূপ খোঁড়া হবে ওই এলাকায়।

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছিতে তেল উত্তোলন কেন্দ্রের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গতকাল উদ্বোধনের পর পেট্রোলিয়ামমন্ত্রী বলেন, পুরোদমে তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হলে বিস্তীর্ণ এলাকার অর্থনীতির চেহারা বদলে যাবে। ২০১৮ সাল থেকে ওই এলাকায় তেল উত্তোলনের কাজ শুরু করে ওএনজিসি। আপাতত যে তেল উত্তোলন করা হবে তা পরিশোধনের জন্য পাঠানো হবে হলদিয়া পেট্রোকেমিক্যালসে।  ওএনজিসি সূত্রে খবর, ২০২২ সালের ২১ জানুয়ারির মধ্যে আরও চারটি কূপ খোঁড়া হবে ওই এলাকায়। ২ বছর আগে ওএনজিসি অশোকনগরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খুঁজে পায়। তখন থেকে আশায় বুক বেঁধেছেন এলাকাবাসী, তাঁদের আশা, বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হলে এলাকার চেহারা পাল্টে যাবে। কিছুদিন আগে মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় ধর্মেন্দ্র প্রধান বলেন, ওএনজিসি তাঁকে জানিয়েছে, অশোকনগরে খনিজ তেলের বিপুল সম্পদ রয়েছে, তা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্ভব। এখানে প্রাকৃতিক গ্যাসও মিলেছে। মন্ত্রী আরও বলেন, অশোকনগর থেকে উত্তোলিত তেল তাঁরা হলদিয়া শোধনাগারে পাঠিয়েছেন, গুণমান খতিয়ে দেখা হয়েছে। দুই দশক ধরে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় ওএনজিসি খনিজ তেল ও গ্যাসের সন্ধানে খনন চালিয়েছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। অবশেষে অশোকনগরে খনন করে সফল হয়েছে তারা। তাঁদের আশা, এই অর্থবর্ষের শেষ থেকেই এখানে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হবে। ২০১৮-য় ওএনজিসি জানায়, অশোকনগরের একটি কুয়ো থেকে প্রতিদিন ১ লাখ ঘন মিটার গ্যাস নির্গত হচ্ছে। এর আগে এ রাজ্যের সমুদ্রতীরবর্তী এলাকায় গ্যাস পাওয়া গিয়েছিল বলে শোনা যায় কিন্তু পরে দেখা যায়, তা ব্যবহারের অযোগ্য।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget