এক্সপ্লোর

Pakistan President : প্রত্যাবর্তন, দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

Pakistan News: ২০০৭ সালে বেনজির ভুট্টো বোমা ও বন্দুক হামলায় নিহত হওয়ার পর সহানুভূতি ভোটে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন

ইসলামাবাদ : পাকিস্তানের নিহত প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। দুর্নীতি, অপহরণ-সহ একাধিক অভিযোগ থাকা জারদারি প্রথম দিকে বেনজির ভুট্টোর রাজনৈতিক জীবনের 'নেপথ্য কারিগর' হিসাবে পরিচিত ছিলেন। ২০০৭ সালে বেনজির ভুট্টো বোমা ও বন্দুক হামলায় নিহত হওয়ার পর সহানুভূতি ভোটে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন। "মিস্টার টেন পার্সেন্ট" কুখ্যাতি রয়েছে তাঁর। কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি রাবার ও স্ট্যাম্প চুক্তিতে 'ভাগ' নিতেন।

প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ২০০৮ ও ২০১৩ সালের মধ্যে পাকিস্তানে সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন জারদারি। ৬৮ বছরের জারদারি দ্বিতীয় বার ওই পদে আসীন হয়ে কী পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে পাকিস্তানের মানুষ। দুর্নীতির অভিযোগে ১১ বছরের বেশি সময় ধরে তিনি জেলে ছিলেন। পাকিস্তানের কোনও রাজনীতিকের ক্ষেত্রে যা দীর্ঘমোয়াদি। এবার জোটে চুক্তি অনুযায়ী তিনি দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট পদে। জোটের শর্ত অনুযায়ী, জারদারির পিপিপি প্রেসিডেন্ট পদ বেছে নেন। অন্যদিকে, তাঁর চির প্রতিদ্বন্দ্বী PML-N প্রধানমন্ত্রীর পদ বেছে নিয়েছে। PML-N-এর তরফে শেহবাজ শরিফ গত সোমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। রবিবার শপথ নিতে পারেন জারদারি।

গত ৮ অক্টোবর ভোট হয়েছিল পড়শি দেশে। তাতে বিস্তর অনিয়মের অভিযোগ ওঠে। যদিও ইমরান খান-সমর্থিত ৯০ শতাংশ নির্দল প্রার্থীই নির্বাচনে জিতেছিলেন। ২৬৬ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহত্তম আসন পিটিআই-সমর্থিত নির্দল প্রার্থীরাই পায়। তবে সরকার গড়ার জন্য যে সংখ্য়া দরকার, তা নির্দল বা কোনও একটি দলের প্রার্থী, কারও পক্ষে যায়নি।

প্রসঙ্গত, বেনজির ভুট্টো ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রথম দফায় প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ফের ১৯৯৩থেকে ১৯৯৬ সালে তিনি ক্ষমতায় প্রত্যাবর্তন করেন। ২০০৭ সালের ডিসেম্বর মাসে তৃতীয় বারের জন্য ক্ষমতা দখলের লক্ষ্যে যখন প্রচারে ব্যস্ত ছিলেন, সেই সময় তাঁকে খুন করা হয়। তাঁর হত্যা গোটা পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছিল। তার জেরে সহানুভূতি গিয়ে পড়ে পিপিপি-র উপর। তার হাত ধরে ২০০৮ সালে জয়লাভ করে দল। দল জারদারিকে প্রেসিডেন্ট মনোনীত করে।

২০১০ সালে যখন গোটা পাকিস্তান বন্যায় বিধ্বস্ত , যে বন্যায় প্রায় ১৮০০ মানুষের প্রাণহানি হয়েছিল এবং ২ কোটি ১০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন, সেই সময় ইউরোপে ছুটি কাটাচ্ছিলেন জারদারি। যার জেরে তিনি দেশে সমালোচনার মুখে পড়েন।

 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget