এক্সপ্লোর

Assam News : স্ত্রীর মৃত্যুর পর ICU তেই নিজেকে গুলি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসমের স্বরাষ্ট্র সচিব

Assam Home Secretary Kills Self : স্ত্রীর চিকিৎসা চলাকালীন হাসপাতালেই থাকতেন তাঁর আইপিএস স্বামী। তাঁরা দুজন প্রায় দু মাস ধরে হাসপাতালে ছিলেন। 

গুয়াহাটি : স্ত্রী ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন বেশ কিছুদিন ধরে। মঙ্গলবার গুয়াহাটির হাসপাতালে মারা যান তিনি। স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর কয়েক মিনিট পার না হতেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান তিনি। অসমের সিনিয়র আইপিএস অফিসার শিলাদিত্য চেটিয়া আত্মহত্যার পথ বেছে নেন। 

শিলাদিত্য চেটিয়ার বয়স হয়েছিল মোটে ৪৪। ২০০৯ ব্যাচের এই আইপিএস  ডিআইজি-ব়্যাঙ্কে কর্মরত ছিলেন। তিনি ছিলেন অসম সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক সচিবের দায়িত্বে।  সূত্রের খবর, স্ত্রী আগমনী বারবারুয়ার অসুস্থতার জন্য তিনি গত চার মাস ছুটিতে ছিলেন। স্ত্রীর চিকিৎসার কোনও ত্রুটি রাখেননি তিনি। শেষ সময়ে  গুয়াহাটি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।               

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক পুলিশ আধিকারিক জানান, 'বিকেলে মারা যান ওই আইপিএস অফিসারের স্ত্রী। চিকিৎসক মৃত্যুর খবর দেওয়ার পরই ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যেই তিনি নিজেকে গুলি করেন। হাসপাতালের এমডি ডাঃ হিতেশ বড়ুয়া জানিয়েছিলেন, স্ত্রীর চিকিৎসা চলাকালীন হাসপাতালেই থাকতেন তাঁর আইপিএস স্বামী। তাঁরা দুজন প্রায় দু মাস ধরে হাসপাতালে ছিলেন। 

সূত্রের খবর, ওই পুলিশকর্তার স্ত্রী প্রায় দুই বছর ধরে অসুখের সঙ্গে লড়াই করছিলেন। অন্যত্র চিকিৎসাও করাচ্ছিলেন। গত ২ মাস ধরে, তিনি ওই হাসপাতালেই ছিলেন।  তাঁরা হাসপাতালে একটি পৃথক কক্ষ নিয়েছিলেন। পুলিশ কর্তাকে জানানো হয়েছিল, তাঁর স্ত্রীর অবস্থার অবনতি হচ্ছে। মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটে চিকিৎসক তাঁর মৃত্যুর খবর জানান। ডাক্তার এবং একজন নার্স সেই সময় তাঁর সঙ্গে হাসপাতালের ওই ঘরে ছিলেন। তখন পুলিশকর্তা অনুরোধ করেন, তিনি প্রার্থনা করতে চান, তাই তাঁরা যেন ঘর থেকে বেরিয়ে যান। তাঁরা বেরিয়ে যাওয়ার মিনিট দশেক পরই ঘর থেকে একটি বিকট শব্দ শোনা যায় ! সেখানে গিয়ে দেখা যায়, পুলিশকর্তা নিজেকেই গুলি করেছেন। 

চেটিয়া অসম ক্যাডার থেকে একজন আইপিএস অফিসার হিসেবে তাঁর কর্মজীবনে শুরু করেন। তারপর দ্রুত উন্নতি করছিলেন। তিনি এর আগে গোলাঘাট, তিনসুকিয়া এবং সোনিতপুর জেলায় এসপি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । এর আগে  পুলিশ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের দায়িত্বে ছিলেন।  

আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget