এক্সপ্লোর

কলকাতার নামী রেস্তোরাঁতেও কার্ড প্রতারণার জাল! কীভাবে খদ্দেরের চোখ এড়িয়ে তথ্য সংগ্রহ?

পুলিশ সূত্রে খবর, প্রতারকরা জাল বিছিয়েছে কলকাতার বেশ কয়েকটি নামী রেস্তোরাঁয়। এই তালিকায় রয়েছে পার্ক সার্কাসের একটি নামী রেস্তোরাঁও।

কলকাতা: শহরে এটিএম প্রতারণাকাণ্ডে পুলিশের জালে ধরা পড়া গয়া গ্যাংকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। তাদের দেওয়া তথ্য শুনে চমকে যাবেন যে কেউ। বিশেষত রেস্তোরাঁয় খেতে গিয়ে যাঁরা ডেবিট কার্ডে বিল মেটান, তাঁদের কপালে ভাঁজ পড়বেই। ডেবিট কার্ড প্রতারণাকাণ্ডে এবার মিলল রেস্তোরাঁ-যোগ। পুলিশ সূত্রে খবর, প্রতারকরা জাল বিছিয়েছে কলকাতার বেশ কয়েকটি নামী রেস্তোরাঁয়। এই তালিকায় রয়েছে পার্ক সার্কাসের একটি নামী রেস্তোরাঁও। কলকাতার নামী রেস্তোরাঁতে কার্ড প্রতারণার জাল, গয়া গ্যাং-কে জেরায় চাঞ্চল্যকর তথ্য শুক্রবার জানা যায়, কলকাতায় এটিএম প্রতারণাকাণ্ডে পুলিশ শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করেছে মুদাস্সার খান ও ইরফানউদ্দিন নামে দুজনকে। দুজনেই বিহারের গয়ার বাসিন্দা। তাদের জেরা করেই পুলিশ জানতে পারে, রেস্তোরাঁ কর্মীদের একাংশের যোগসাজশেই চলত প্রতারণার কারবার। ধৃতদের দাবি, খাবারের বিল ডেবিট কার্ডে দেওয়ার সময়, ক্রেতার নজর এড়িয়ে স্কিমারের সাহায্যে তথ্য ক্লোন করে নিত রেস্তোরাঁর কর্মী। সেই তথ্য মোটা টাকায় বিক্রি করা হত দুই প্রতারকের কাছে। এরপর ক্লোন কার্ড তৈরি করে এটিএম থেকে তুলে নেওয়া হত টাকা। এভাবে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পুলিশের দাবি, আড়াইশোরও বেশি ডেবিট কার্ডের তথ্য রয়েছে তাদের কাছে। কোন কোন রেস্তোরাঁয় এই চক্র জাল ছড়িয়েছে, তা জানতে ধৃতদের বাজেয়াপ্ত করা ল্যাপটপ খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে হাতিয়ে নেওয়া হত ডেবিট কার্ডের তথ্য? জানা গেছে, ক্রেতা যখন ডেবিট কার্ডে বিল মেটাতেন, তখনও কোনওভাবে কার্ডটি নিয়ে রান্নাঘরের কাছে কয়েক সেকেন্ডের জন্য চলে যেত সংশ্লিষ্ট হোটেলকর্মীরা। মুহূর্তেই স্কিমার মেশিনের সাহায্যে তথ্য হাতিয়ে নেওয়া হত। সূত্রের খবর, ধৃত ২জনই যাদবপুর ও তিলজলায় ভাড়া থাকত এই দুই প্রতারক। মূলতঃ, এটিএমে আসা নিরক্ষর ও প্রবীণ গ্রাহকদের টার্গেট করত এরা। সাহায্যের প্রস্তাব দিয়ে গ্রাহকদের ডেবিট কার্ড নিত প্রতারকরা। ওই এটিএমে আগে থেকেই লাগানো থাকত স্কিমিং ডিভাইস। তার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কার্ডের সমস্ত তথ্য হাতিয়ে নিত প্রতারকরা। এরপর কার্ড ক্লোন করে অন্য এটিএম থেকে টাকা তোলা হত। বৃহস্পতিবার দার্জিলিং মেল ধরার জন্য শিয়ালদা স্টেশনে আসে মুদাস্সার ও ইরফানউদ্দিন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৮টি ক্লোন কার্ড, স্কিমিং ডিভাইস, ল্যাপটপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget