এক্সপ্লোর

Ayodha Update: বৃক্ষরোপণে বিশ্বের নানা দেশ থেকে আসবে চারা, তেরঙ্গা পতাকা তুলে প্রজাতন্ত্র দিবসে অযোধ্যায় মসজিদ নির্মাণের সূচনা  

অযোধ্যার সোহাভাল তহসিলের ধান্নিপুর গ্রামে পাঁচ একর জমিতে প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গত বছর সুপ্রিম কোর্টের রায় অনুসারে অযোধ্যায় একটি মসজিদ নির্মাণের দায়িত্ব দেয় ট্রাস্টকে।

অযোধ্যা: আগামী ২৬ জানুয়ারি অযোধ্যার মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। প্রস্তাবিত এই মসজিদের কাজ শুরু হবে বৃক্ষরোপণের মাধ্যমে। নির্মাণ সূচনার অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হবে। রবিবার এই নিয়ে বৈঠকে বসে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। বৈঠক শেষে তারা জানায়, সচেতনতা তৈরি করতে বৃক্ষরোপণের মাধ্যমে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।

অযোধ্যার সোহাভাল তহসিলের ধান্নিপুর গ্রামে পাঁচ একর জমিতে প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গত বছর সুপ্রিম কোর্টের রায় অনুসারে অযোধ্যায় একটি মসজিদ নির্মাণের দায়িত্ব দেয় ট্রাস্টকে। তারাই ইতিমধ্যেই মসজিদের নকশা প্রকাশ করেছে। মসজিদের পাশাপাশি একটি হাসপাতালও থাকবে। দ্বিতীয় দফায় হাসপাতালের আয়তন বাড়ানো হবে বলে জানা গিয়েছে। রবিবার বৈঠকের পর ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জানায়, ওইদিন সকাল ৯টায় বৃক্ষরোপণ করা হবে। আয়কর ছাড়, বিদেশি অনুদান নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তি জারি করে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জানিয়েছে, সবুজায়নই তাঁদের একমাত্র লক্ষ্য। বিশ্বের নানা দেশ থেকে চারা এনে লাগানো হবে। আমাজন অরণ্য এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকেও এই চারা আনা হচ্ছে। এইভাবে সবুজায়ন, পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। মসজিদের পিছনে হাসপাতালের নকশা দেখা যাচ্ছে।  মসজিদ কমপ্লেক্সের মধ্যে মাল্টি স্পেশালিটি হাসপাতাল, কমিউনিটি কিচেন এবং একটি লাইব্রেরি হবে। মসজিদের প্রধান আর্কিটেক্ট অধ্যাপক এস এম আখতার  বলেন, মসজিদের কাঠামো হবে গোলাকার। একসঙ্গে ২ হাজার জন নামাজ পড়তে পারবে।

২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের দাবিতে ছাড়পত্র দেওয়ার পাশাপাশি অযোধ্যাতেই মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি চিহ্নিত করতে বলে। সুন্নি ওয়াক্ফ বোর্ডকে বিকল্প পাঁচ একর জমির জমি দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় শীর্ষ আদালতের বেঞ্চ।  প্রথমে মসজিদ তৈরির জন্য জমি নেওয়া হবে কিনা, তা নিয়ে  মুসলিম সংগঠনগুলির মধ্যে কিছুটা মতবিরোধ ছিল। শেষ পর্যন্ত ধান্নিপুরে মসজিদ হবে বলে ঠিক হয়। ইতিমধ্যেই রামমন্দির তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
I.N.D.I.A Bloc Rally: ‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget