এক্সপ্লোর

Babul Supriyo on social Media: ফেসবুক পোস্টে কুণাল এবং দিলীপকে একযোগে আক্রমণ বাবুলের

বাবুলের আক্রমণে পাল্টা তোপ দাগেন কুণাল ঘোষ

কলকাতা: এবার বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্টে কুণাল ঘোষ ও দিলীপ ঘোষকে আক্রমণ। ফেসবুকে বাবুল লেখেন, “কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ‘ভাষার’ ব্যবহার করেছেন - সবটাই শিরোধার্য।...অন্তত দেখুন, এ ধরনের ‘ব্যক্তিত্ব’ বা নির্বোধদের সঙ্গে তো আর রোজ ডিল করতে হবে না!!...নিচে দুটো টাটকা উদাহরণ দিলাম... প্রথম উক্তিটির ‘সৌজন্য’ শ্রী কুণাল ঘোষ আর দ্বিতীয়টির, শ্রীমান দিলীপ ঘোষ...।“

ওই ট্যুইটে তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক, কুণাল ঘোষের ট্যুইট সহ বিজেপি রাজ্য সভপতি দিলীপ ঘোষের বক্তব্যের অংশ তুলে ধরেছেন। গতকাল ট্যুইটে কুণাল ঘোষ লেখেন, “লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেস বুকে নাটক। ছাড়ার ইচ্ছে নেই। দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা। শোলেতে জলের ট্যাঙ্কে উঠে ধর্মেন্দ্রর আত্মহত্যার হুমকির মত। আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।“ গতকাল ফেসবুক পোস্টে তাঁর ঘোষণা, আসানসোলের সাংসদ পদ থেকেও অবশ্যই ইস্তফা দেবেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি কারও ফেসবুক পোস্ট পড়ি না, ব্যক্তিগত ব্যাপার, উনি কি সাংসদ পদ থেকে রিজাইন করেছেন নাকি?”

এরপরই গতকাল রাতে ফেসবুকে কুণাল ঘোষ সহ দিলীপ ঘোষকে আক্রমণ করেন বাবুল সুপ্রিয়। বাবুলের আক্রমণে পাল্টা তোপ দাগেন কুণাল ঘোষ। ট্যুইটারে তিনি লিখেছেন, “বাবুল বেচারির ঘুম হয়নি। ভোররাতে ফেস বুকে আমাকে আক্রমণ !! আরে, এত কথার কী আছে? আমি লিখেছি ওর ইস্তফার পোস্ট নাটক। ও স্পিকারকে ইস্তফাপত্র দিয়ে প্রমাণ করে দিক ও নাটক করেনি। নাহলে যত পোস্টই করুক, তা নাটকের চিত্রনাট্যই থাকবে। আমি কোনো অসংসদীয় শব্দ লিখিনি। নাটক ধরা পড়ায় ওর কষ্ট !” অন্যদিকে বাবুলের পোস্ট প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, "দিলীপ ঘোষের গুরুত্ব বেশি, তাই লোকে আক্রমণ করে।" যদিও তাঁর দাবি, বাবুল দলেই আছেন, দলেই থাকবেন।

আসানসোলের ২ বারের সাংসদ। ২০১৪ থেকে প্রায় ৭ বছর মোদি ক্যাবিনেটের সদস্য। যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদলে বাদ পড়েন বাবুল। কেন্দ্রীয় মন্ত্রীর পদ যাওয়ার পর থেকেই বাবুল সুপ্রিয়র একাধিক ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা দানা বাঁধছিল। দলের সঙ্গে বাবুলের দূরত্ব বাড়ছে বলে গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। গতকাল ফেসবুকে পোস্ট করেন বাবুল। তিনি লেখেন, "চললাম! আলবিদা! বিজেপির সাংসদ পদও অবশ্যই ছাড়ছি!" ফেসবুকে বাবুলের ব্যাখ্যা, "সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়!! নিজেকে একটু গুছিয়ে নিই তারপর।" এরপরে জল্পনা শুরু হয় তবে কি অন্য দলে যোগ দিচ্ছেন বাবুল? রাতে আরেকটি পোস্টে বাবুল লিখেছেন, "স্পষ্ট করে দিতে চাই যে আমি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না”

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget