এক্সপ্লোর

Balochistan News: গাড়ি নিয়ে সটান স্কুলবাসে ধাক্কা, তীব্র বিস্ফোরণ, বালুচিস্তানে আত্মঘাতী হামলা, শিশুমৃত্যুতে তীব্র নিন্দা

Pakistan News: বুধবার সকালে বালুচিস্তানের খুঝদার জেলায় এই ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: বালুচিস্তানে এবার আত্মঘাতী হামলা। গাড়ি নিয়ে সটান স্কুলবাসে ধাক্কা। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কমপক্ষে তিন শিশুর মৃত্যু হয়েছে। বাসে উপস্থিত আরও দু'জন মারা গিয়েছেন বলে খবর। আহতের সংখ্যা প্রায় ৪০। সেনা স্কুলের বাসে আত্মঘাতী হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি। (Balochistan News)

বুধবার সকালে বালুচিস্তানের খুঝদার জেলায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পড়ুয়াদের তুলে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। সেই সময় এক আত্মঘাতী জঙ্গি তীব্র গতিতে গাড়ি নিয়ে বাসটিতে ধাক্কা মারে। ওই জঙ্গির গায়ে বা গাড়িতে বোমা বাঁধা ছিল বলে মনে করা হচ্ছে। কারণ বাসে গাড়িটি ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। (Pakistan News)

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে বাসটিকে পুরো ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তার একপাশে। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে টুকরো টুকরো অংশও। আধপোড়া অবস্থায় পড়ুয়াদের ব্যাগও পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল জানিয়েছেন, বাসে স্কুল পড়ুয়ারাই ছিল।

পাকিস্তানের Inter Services Public Relations (ISPR) বিবৃতি দিয়ে বলে, "আরও একটা কাপুরুষোচিত হামলা। নিষ্পাপ স্কুল পড়ুয়াদের নিশানা করে হামলা চালানো হল। এখনও পর্যন্ত তিন শিশু ও দুই প্রাপ্ত বয়স্কের মারা যাওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন অনেকে।" বালুচিস্তানে সন্ত্রাস ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করে ISPR. এমনকি এই ঘটনায় ভারতকেও নিশানা করেছে তারা। 

দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি বলেন, 'নিষ্পাপ শিশুদের উপর যারা হামলা চালায়, তারা ক্ষমার অযোগ্য। অত্যন্ত বর্বরতার পরিচয় দিয়েছে হামলাকারীরা। স্কুলবাসের উপর এই হামলার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। দেশে অস্থিরতা তৈরির পরিকল্পনা চালাচ্ছে শত্রুপক্ষ'।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আহতদের খুঝদার CMH-এ নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের কোয়েট্টা এবং করাচি স্থানান্তরিত করা হতে পারে। পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস বিস্ফোরণস্থলে পৌঁছেছে। সেখান থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। প্রাথমিক তদন্তে আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলেই আশঙ্কা করছেন তদন্তকারীরা।

বেশ কিছু দিন ধরেই বালুচিস্তানের পরিস্থিতি অশান্ত। বিচ্ছিন্নতাকামীরা একদিকে স্বাধীনতার ঘোষণা করে দিয়েছেন, অন্যদিকে, সশস্ত্র সংগঠনগুলি পর পর চরমপন্থা অবলম্বন করছে। সেনার কনভয় লক্ষ্য করে হামলার পাশাপাশি, আস্ত ট্রেন হাইজ্যাকের ঘটনাও ঘটে গত কয়েক মাসে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget