এক্সপ্লোর

Bangladesh Air Force Jet Crashed: স্কুলে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, কমপক্ষে ১৯ জনের মৃত্যু; জখম ৫০-এর বেশি

Aircraft Crashed: ঢাকা উত্তর এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ বিল্ডিংয়ে ভেঙে পড়ে চিনের তৈরি F-7 বিমান।

ঢাকা : এবার বাংলাদেশে। ঢাকার স্কুল বিল্ডিংয়ে ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু এবং আরও অন্তত ৫০ জন জখম হয়েছেন বলে খবর। ঢাকা উত্তর এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ বিল্ডিংয়ে ভেঙে পড়ে চিনের তৈরি F-7 বিমান। দুর্ভাগ্যক্রমে, ওই স্কুলে ক্লাস চলাকালীনই ভেঙে পড়ে বিমানটি। টিভি ফুটেজে দেখা গেছে, বিমানটি ভেঙে পড়ার পরপরই দুর্ঘটনাস্থল আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে গেছে। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজে হাত লাগান। জখমদের ছ'টি ভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ছাত্র পুড়ে গেছে এবং অনেকের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দুর্ঘটনার পর আতঙ্কে অনেকে এদিক-ওদিক দৌড়াতে শুরু করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যেহেতু সঙ্গে সঙ্গে কোনও অ্যাম্বুলেন্স আসেনি, তাই সেনাকর্মীরা জখমদের উদ্ধারকাজে হাত লাগান। হাতে করে তুলে রিকশভ্যান এবং অন্যান্য গাড়িতে চাপিয়ে হাসপাতালে দৌড়ান তাঁরা। বাংলাদেশ বায়ুসেনা দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও, কী কারণে এই দুর্ঘটনা তা জানায়নি।

এক শিক্ষকের কথায়, তিন তলার ওই স্কুল বিল্ডিংয়ের সামনের দিকে আচমকা ভেঙে পড়ে বিমানটি। আটকে পড়ে বহু ছাত্র। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে দেন সেখানকার শিক্ষক এবং স্টাফরা। এরপর তাঁদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান সেনাকর্মীরা। দ্য ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, ৩০ জনের বেশিকে ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। অন্যদের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

এই দুর্ঘটনা কী কারণে তা জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। এর পাশাপাশি তিনি সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "এই দুর্ঘটনার ফলে বায়ুসেনা, ছাত্র, অভিভাবক, শিক্ষক ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্মী ও অন্যরা যে ক্ষতির মুখে পড়লেন তা অপূরণীয়। দেশের জন্য এটা গভীর দুঃখের একটা মুহূর্ত।" এনিয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশকে প্রয়োজনে সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

 

চলতি বছরে চিনের তৈরি F-7 বিমান ভেঙে পড়ার এটি দ্বিতীয় ঘটনা। গত মাসে, মায়ানমার বিমান বাহিনীর একটি F-7 যুদ্ধবিমান সাগাইং অঞ্চলে ভেঙে পড়ে। যার ফলে পাইলট নিহত হন। যা বেইজিংয়ের উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতে বড়সড় বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। আমদাবাদে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। প্রায় ২৭০ জন যাত্রীর মৃত্যু হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget