এক্সপ্লোর

Bangladesh Election: সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক

Gobinda Chanda Pramanik: হাসিনার কেন্দ্র গোপালগঞ্জ ৩-র দিকে নজর গোটা দেশের। এবার ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন হিন্দু নেতা, পেশায় আইনজীবী গোবিন্দচন্দ্র প্রামাণিক।

ঢাকা: অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত সাধারণ নির্বাচন হচ্ছে বাংলাদেশে। রাত পোহালেই সাধারণ নির্বাচন সেখানে, সেই সঙ্গে গণভোটও রয়েছে কালই। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করায়, এই নির্বাচনে অংশ নিতে পারছে না দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আওয়ামি লিগ’। তবে হাসিনার কেন্দ্র গোপালগঞ্জ ৩-র দিকে নজর গোটা দেশের। এবার ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন হিন্দু নেতা, পেশায় আইনজীবী গোবিন্দচন্দ্র প্রামাণিক। ( Bangladesh Election)

গোপালগঞ্জ ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) এতদিন হাসিনার নির্বাচনী কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল। সেখান থেকেই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন গোবিন্দ। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে লাগাতার আক্রমণ নেমে এসেছে। তাই হাসিনার কেন্দ্র থেকে গোবিন্দর প্রার্থী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। (Gobinda Chanda Pramanik)

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ। সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষা নিয়ে কাজ করে ওই সংস্থা। গত ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন গোবিন্দ। বাংলাদেশে ধর্মীয় মেরুকরণ যখন তীব্রতর হচ্ছে, সেই আবহে গোবিন্দ ধর্মনিরপেক্ষতার পক্ষে। কোনও রাজনৈতিক শিবিরের অংশ হতেও নারাজ তিনি।  তাঁর মতে, রাজনৈতিক দলের শৃঙ্খলায় নিজেকে আবদ্ধ করতে চান না তিনি। স্থানীয় সমস্যাগুলি তুলে ধরাই তাঁর লক্ষ্য। গোবিন্দ বলেন, “আমি সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে চাই, মানুষের কথা তুলে ধরতে চাই।”

গোপালগঞ্জ ৩ আসনটি হাসিনার গড় হিসেবেই পরিচিত বরাবর। বর্তমানে ওই আসনটিকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দলই। BNP-র তরফে সেখানে প্রার্থী করা হয়েছে এস এম জিলানিকে। ন্যাশনাল সিটিজেন পার্টির প্রার্থী আরিফুল দরিয়া। জামাত-ই-ইসলাম প্রার্থী করেছে এমএম রেজাউল করিমকে। গণ অধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মারুফ শেখ,  ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শেখ সালাউদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী ওলি আহমেদ।

এমন পরিস্থিতিতে গোবিন্দ মানুষের সমর্থন আদায় করতে পারেন কি না, তা-ই দেখার। বাংলাদেশে এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘু হিন্দু থেকে খ্রিস্টান, বৌদ্ধ, সুফি, আহমদিয়ারা। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মৌলবাদীরা সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে। গত কয়েক মাসেই পর পর হিন্দু সম্প্রদায়ের মানুষজন খুন হয়েছেন সেখানে। তাই গোবিন্দের মতো মানুষজনই বাংলাদেশে বহুত্ববাদের ধারণা ফিরিয়ে আনতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget