CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Cockroach Janata Party: রাজস্থানের জয়পুরের একটি স্কুল পরিদর্শনে যাওয়ার পথে সিজেপির ওপর আক্রমণের অভিযোগ তোলা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

জয়পুর: যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলনের পর নিজেদের লক্ষ্যে সাফল্য পেয়েছিল ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)। নিট প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চেয়ে, সেই দাবি মানাতে সফল হয়েছিলেন অভিজিৎ দীপকেরা (Abhijeet Dipke)। এবার ফের একবার যন্তর মন্তরের মতোই আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সিজেপির প্রতিষ্ঠিতা। জয়পুরে আশুতোষ রাঙ্কারা আক্রান্ত হওয়ার পরেই এমন হুঁশিয়ারি দিলেন তিনি।
সরকারি স্কুলের পরিকাঠামোগত মানোন্নয়নের লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। 'স্কুল ঠিক করো' কর্মসূচির আওতায় বিভিন্ন জায়গায় সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন CJP-র নেতৃত্ব ও স্বেচ্ছাসেবকরা। সেরকমই এদিন রাজস্থানের জয়পুরের একটি স্কুল পরিদর্শনে যাওয়ার পথে তাঁদের ওপর আক্রমণের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
তাদের স্বেচ্ছাসেবকদের ওপর হামলায় অভিযুক্তদের গ্রেফতারির জন্য সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারকে ৪৮ ঘণ্টা 'ডেডলাইন' দিয়েছে তারা। এরমধ্যে অভিযুক্তদের না ধরা হলে রাজ্যজুড়ে বিক্ষোভে বল আগেই হুঁশিয়ারি দিয়েছিল ককরোচ জনতা পার্টি। শুধু তা-ই নয়, এনিয়ে ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করবে বলে জানিয়েছিল তারা। এবার সিজেপির প্রতিষ্ঠাতা জানিয়ে দিলেন আক্রমণকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে এবং রাজস্থানের জয়পুরের যে স্কুল রাঙ্কারা পরিদর্শনে যাচ্ছিলেন, তা
ঠিক করার কাজ শুরু না হলে, তিনি নিজে সেই স্কুলের সামনে গিয়ে বসবেন। তিনি একা নন, জয়পুর-কাণ্ডে তাঁদের দাবি মানা না হলে যন্তর মন্তরের মতো ফের একবার আন্দোলনে বসার জন্য সকলকে ডাকও দিয়েছেন দীপকে।
Before You Go
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee






















