এক্সপ্লোর

Dengue Death: মৃতের সংখ্যা দুশো পার, হাসপাতালে উপচে পড়া ভিড়, ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ

Dengue Update: ফের বাড়ছে মশাবাহিত রোগ। বাংলাদেশে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি।

কলকাতা: এপার বাংলায় ভয় দেখাচ্ছে ডেঙ্গি। বর্ষা শুরু হতেই মশাবাহিত রোগের দাপট। এই অবস্থায় কার্যত নাগালের বাইরে ওপার বাংলার ডেঙ্গি পরিস্থিতি। ডেঙ্গি আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে দুশো। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় রেকর্ড হতে পারে বলে আশঙ্কা। 

ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ: সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২০১ জনের। যার মধ্যে অধিকাংশই ঢাকার বাসিন্দা। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার জন। গত বছরের হিসেব অনুযায়ী, মৃতের সংখ্যা ছাড়িয়েছিল ২৮০ । যা ২০০০ সালের পর মৃতের সংখ্যায় সর্বোচ্চ। ২০২২ সালে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৪২৩ জন। ঢাকার হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের জ্বর, গাঁটে গাঁটে ব্যথা, বমি বমি ভাবের মতো উপসর্গ রয়েছে। 

ডেঙ্গির চিকিৎসায় বিশেষ কোনও ওষুধ বা ভ্যাকসিন নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বরে ডেঙ্গি হয়। প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা এবং চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা সম্ভব। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক জানিয়েছেন, "মশাবাহিত রোগ রোধে উদ্যোগ নিচ্ছে সরকার। সচেতনতা প্রচার সহ মশার লার্ভা মারার উদ্যোগ নেওয়া হয়েছে।''

এরাজ্যের কী পরিস্থিতি? 

ডেঙ্গির কবলে দুই বাংলা। বছর বছর বর্ষা এলেই ভয়াবহ চেহারা নেয় ডেঙ্গি। এবার কী হবে? শুরুতেই দাপট দেখে আতঙ্ক দানা বাঁধছে সকলের মনে। শহরে ১২ দিনে মৃত্যু হয়েছে ৭ জন ডেঙ্গি আক্রান্তের। প্রতিবেশী রাষ্ট্রের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে কলকাতা পুরসভারও (Kolkata Municipal Corporation)। কারণ, চিকিৎসা-সহ নানা কারণে বাংলাদেশ থেকে বহু মানুষ এপারে আসেন। গতকাল, কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে,ডেঙ্গি মোকাবিলা নিয়ে, ঢাকার মেয়রের সঙ্গে কথা হয়েছে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের। রাজ্য সরকারকেও চিঠি দিতে চলেছে পুরসভা। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের, ইমিগ্রেশন চেকিং পয়েন্টে রক্ত পরীক্ষার ব্যবস্থা করার অনুরোধ করা হচ্ছে। এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “বাংলাদেশ থেকে আসা মানেই অসুস্থ এমনটা নয়। সচেতন হতে হবে। জ্বর হলে রক্ত পরীক্ষা করতে হবে। দুদিনের মধ্যে জ্বর না কমলেই টেস্ট করা উচিত।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Malda School: ইংরেজি মাধ্যমে ভর্তি নিয়েও বাংলা মাধ্যমে হচ্ছে পড়ানো, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget