এক্সপ্লোর

Malda School: ইংরেজি মাধ্যমে ভর্তি নিয়েও বাংলা মাধ্যমে হচ্ছে পড়ানো, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

Malda News: বিভিন্ন ইংরেজি মাধ্যমে পঠনপাঠনের জন্য আলাদা বিভাগ খোলা হয়েছে অনেক সরকারি স্কুলে। কিন্তু, বহু ক্ষেত্রেই অভিযোগ উঠছে, বিভাগ খোলা হলেও ইংরেজি মাধ্যমে পড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষক নেই।

করুণাময় সিংহ, মালদা: ইংরেজি মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হলেও পড়ানো হচ্ছে বাংলা মাধ্যমে। এই অভিযোগে মালদার (Malda) বার্লো গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শিক্ষক না থাকার কথা শিক্ষা দফতরকে জানানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলার স্কুল পরিদর্শক (District School Inspector)।                     

বেসরকারি ইংরেজি মাধ্যম সকুলের পড়ুয়াদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ছে সরকারি ও সাহায্যপ্রাপ্ত সকুলের পড়ুয়ারা। এই অভিযোগ, বহুদিনের। সেই খামতি মেটাতে বিভিন্ন ইংরেজি মাধ্যমে পঠনপাঠনের জন্য আলাদা বিভাগ খোলা হয়েছে অনেক সরকারি স্কুলে। কিন্তু, বহু ক্ষেত্রেই অভিযোগ উঠছে, বিভাগ খোলা হলেও ইংরেজি মাধ্যমে পড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষক নেই। যেমন, মালদার বার্লো গার্লস হাইস্কুল।                      

স্কুলে বিক্ষোভ অভিভাবকদের: ২০১৮ সালে সেখানে ঘটা করে ইংরেজি মাধ্যম চালু করা হয়।কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও, এখনও স্কুলে নিয়োগ হয়নি ইংরেজি মাধ্যমে পড়ানোর শিক্ষক।ইংরেজি মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হলেও পড়ানো হচ্ছে বাংলা মাধ্যমে। আর এতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। বারবার বিভিন্ন স্তরে জানিয়ে কোনও ফল মেলেনি। সেই অভিযোগ তুলে এবার প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখালেনন অভিভাবকরা। বিক্ষোভকারী এক অভিভাবক কুণাল সিংহ বলেন, “৬-৭ মাস ধরে ক্লাস হয়নি। অনেক জায়গায় চিঠি দিয়েছি। ইংরেজি মাধ্যমের ক্লাস বন্ধ। বাংলার ইংরেজির ক্লাস একসঙ্গে হচ্ছে।’’

পড়ুয়াদের অসুবিধের কথা স্বীকার করে নিয়েছেন শিক্ষিকারাও। ওই স্কুলের শিক্ষিকার সুতপা কাঞ্জিলাল বলেন, “বাংলা মাধ্যমের ছাত্রীদের ইতিহাসের ক্লাস নিই। বাংলায় সাবলীল কিন্তু সেই ক্লাসেই ইংরেজিতে নিতে গেলে সমস্যা হয়। তাই ছাত্রছাত্রীদের সঠিকভাবে বোঝাতে পারছেন না।’’ স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার বলেন, “বিষয়টি শিক্ষা দপ্তরের উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

মালদার স্কুল পরিদর্শক জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। স্কুলে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য। অভিযোগ, যোগ্য় প্রার্থীদের বদলে টাকা দিয়ে চাকরি কিনেছেন অযোগ্যরা। এই প্রেক্ষিতেই এবার সামনে এল সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার অভাবের ঘটনা।

আরও পড়ুন: WB Dengue: ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ, সব সরকারি হাসপাতালে ফিভার ক্লিনিক চালুর নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: যদি তৃণমূলের একটা অ্যারেস্ট হয় তাহলে... হুঁশিয়ারি দিয়ে জানালেন কী করবেন মমতা!
যদি তৃণমূলের একটা অ্যারেস্ট হয় তাহলে... হুঁশিয়ারি দিয়ে জানালেন কী করবেন মমতা!
West Bengal News LIVE Updates: মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল আজ লোকসভায় পেশ! আসন পুনর্বিন্যাসও হবে?
মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল আজ লোকসভায় পেশ! আসন পুনর্বিন্যাসও হবে?
Kalbaisakhi News: ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়! ঝেঁপে বৃষ্টি, আজ থেকে দুর্যোগ শুরু, হলুদ সতর্কতা এই জেলাগুলিতে
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়! ঝেঁপে বৃষ্টি, আজ থেকে দুর্যোগ শুরু, হলুদ সতর্কতা এই জেলাগুলিতে
Kolkata News: নাকা চেকিংয়ে দাঁড় করানো হল গাড়ি, তল্লাশি নিতেই চক্ষু চড়কগাছ ! তারপর... কী মিলল গাড়ি থেকে ?
নাকা চেকিংয়ে দাঁড় করানো হল গাড়ি, তল্লাশি নিতেই চক্ষু চড়কগাছ ! তারপর... কী মিলল গাড়ি থেকে ?

ভিডিও

Chess Competetion | দাবায় আন্তর্জাতিক খেতাব বেহালার মেয়ে, সম্বর্ধনা জানাল সারা বাংলা দাবা সংস্থা | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: বাজছে ভোটের বাদ্যি, নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক
Poila Boishakh 2026: কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ - নববর্ষে পুজো দেওয়ার লম্বা লাইন
ABP Ananda Creators Confluence | দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্ক কেমন?
ABP Ananda Creators Confluence | আজকের দ্রুতগতির জীবনে  মানুষ কি সংক্ষিপ্ত কনটেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Train News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Vinod Kambli: আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
Lok Sabha Expansion: বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
Rubel Hossain: আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
Thursday Astrology : চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
Poila Boisakh: আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
Embed widget