এক্সপ্লোর

Lalon Utsav: ঠাঁই নেই লালনেরও ! মৌলবাদী সংগঠনের বাধায় বাংলাদেশে এবার বন্ধ লালনোৎসব

Bangladesh Lalon Utsav Cancel: যে লালন ফকির তাঁর সহজিয়া ভাষায় শিখিয়েছিলেন ধর্মের ঊর্ধ্বে মানুষ, মহম্মদ ইউনূসের আমলে তাঁর ভক্তদেরই কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে!এ কোন বাংলাদেশ?

অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: জীবদ্দশায় লালন সাঁইয়ের মুখে শোনা গিয়েছিল ,'কেউ মালা কেউ তসবিহ গলে, তাইতে কি জাত ভিন্ন বলে।আসা কিংবা যাওয়ার কালে, জাতের চিহ্ন রয় কারে।' প্রয়াণের ১৩৩ বছরের পরে, মানবতাবাদের সেই প্রচারক মৌলবাদীদের কোপে পড়লেন!বাংলাদেশের মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদ, দুই সংগঠনের বাধায়, টাঙ্গাইলে মধুপুর উপজেলায় বন্ধ করে দিতে হল লালন স্মরণোৎসব!

এর আগে, বেছে বেছে হিন্দুদের বাড়িতে হামলা দোকানপাট ভাঙচুর, মন্দিরে আক্রমণ, লুঠপাট, সম্পত্তি দখল, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে নৈরাজ্য়ের এমন গুচ্ছ গুচ্ছ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। এবার টাঙ্গাইলে দুই মৌলবাদী সংগঠনের রোষে পড়লেন সর্বধর্মসমন্বয়ের পতাকাবাহী লালন ফকির! বাংলাদেশের দৈনিক সংবাদপত্র 'প্রথম আলো' সূত্রে খবর,লালন ফকিরের ১৩৪তম তিরোধান বর্ষ উদযাপন উপলক্ষ্যে, ১২ ফেব্রুয়ারি, বুধবার রাত ৮টা থেকে মধুপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় লালন স্মরণোৎসব হওয়ার কথা ছিল।

আয়োজক সংস্থা মধুপুর লালন সংঘের দাবি, লালনের গান মৌলবাদীদের মতাদর্শের পরিপন্থী, এই দাবি করে সেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করে হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদ। যার নিন্দা করে তসলিমা নাসরিন তাঁর ফেসবুক পোস্টে লেখেন,'সরকার কি হেফাজতে ইসলামের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে?'টাঙ্গাইলে লালন উৎসব বন্ধ করাই শুধু নয়, নাম বদলে দেওয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে লালন ফকিরের নামাঙ্কিত হলেরও!
 
লালন সাঁই মিলয়াতনের নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে টিএসসি ভবন। পরপর এই দুটো ঘটনা সামনে আসতেই প্রতিবাদের ঝড় উঠেছে এপার বাংলায়। প্রাক্তন BSF কর্তা সমীর মিত্র বলেন, লালনের গুরুত্ব বোঝেই না। প্রাক্তন সেনাকর্তা  দেবাশিস দাস বলেন, ওরা যে নতুন শরিয়ত আইন বলবৎ করতে চাইছে, সেখানে গান শোনাটাই অপরাধ।২০১০-এ সুনীল গঙ্গোপাধ্যায়ের 'মনের মানুষ' উপন্যাস অবলম্বনে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবি বানিয়েছিলেন পরিচালক গৌতম ঘোষ। যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল লালন ফকিরের জীবনবোধ। বর্তমানে সেই বাংলাদেশেই লালন স্মরণোৎসব বন্ধ করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন 'মনের মানুষ'-এর চিত্র পরিচালক।

আরও পড়ুন, 'হাসিনার আমলে বিরোধিতা করলেই রাখা হত এই টর্চার সেলে..', ভয়াবহ সেই 'আয়নাঘরে' প্রবেশ ইউনূসের

চিত্রপরিচালক গৌতম ঘোষ বলেন, 'আমি যখন মনের মানুষ শ্যুটিং করতে গেছি, সেসময় খুব ভাল অবস্থা ছিল। কিন্তু এখন এগুলো হওয়া উচিত নয়। আর হলের নাম পরিবর্তন করে কোনও লাভ হয় না। 'শিল্পী  দিব্যেন্দুদাস বাউল বলেন, এর আগে কুষ্টিয়াতে অনুষ্ঠান করেছি। কোনও সমস্যা হয়নি। এখন এই অবস্থা হচ্ছে।' মানবতাবাদ ও জীবনদর্শনের প্রচারে যে লালন সাঁই তাঁর জীবন উজাড় করে দিয়েছিলেন।যে লালন ফকির তাঁর সহজিয়া ভাষায় শিখিয়েছিলেন ধর্মের ঊর্ধ্বে মানুষ, মহম্মদ ইউনূসের আমলে তাঁর ভক্তদেরই কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে!এ কোন বাংলাদেশ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget