এক্সপ্লোর

Bangladesh Protest : প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা?

হাসিনা সরকারের পতনে কি বিপদে পড়তে পারেন বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়? সেক্ষেত্রে কি অস্থিরতা তৈরি হতে পারে ভারত-বাংলাদেশ সীমান্তেও?

কলকাতা : চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর, কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্য়ালঘুরা? পরিসংখ্যান বলছে, শেষ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়িয়েছে আট শতাংশে। এছাড়াও বিএনপি আমলে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। 

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বদলে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। যার জেরে বাংলাদেশে পতন হল হাসিনা সরকারের।  দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। পরিস্থিতি আপাতত সেনার হাতে। শীঘ্রই দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার।
ভারতবন্ধু বলে পরিচিত হাসিনা সরকারের পতনে কি বিপদে পড়তে পারেন বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়? 
সেক্ষেত্রে কি অস্থিরতা তৈরি হতে পারে ভারত-বাংলাদেশ সীমান্তেও?

পরিসংখ্যান বলছে, গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। কিন্তু, সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় ৫ শতাংশের বেশি।  স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা হয় ১৯৭৪ সালে। সেইসময় মোট জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার। তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন ১ কোটি ৩ লাখ ১৩ হাজার, যা মোট জনসংখ্যার ১৩.৫ শতাংশ।

১৯৬৪ থেকে ২০১৩-র মধ্য়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ হিন্দু বাংলাদেশ ছেড়েছেন।  এই সংস্থার পরিসংখ্য়ান অনুযায়ী, প্রতি বছর প্রায় ২ লক্ষ ৩০ হাজার হিন্দু বাংলাদেশ ছাড়েন।  ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ৭০ লক্ষেরও বেশি শরণার্থী ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন। যার ৯৫ শতাংশই ছিলেন বাঙালি হিন্দু। 

অতীতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNP-এর আমলে সেদেশে হিন্দুদের ওপর অত্যাচারের একাধিক দৃষ্টান্ত রয়েছে। হাসিনা সরকারের পতনের পর, আগামীদিনে ফের তার পুনরাবৃত্তি ঘটবে না তো? আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। শুভেন্দু অধিকারী থেকে অধীর চৌধুরী, প্রত্যেকেই। 

এই  পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আর্জি,  'দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনও মন্তব্য় করবেন না যাতে হিংসা বা প্ররোচনার সৃষ্টি হতে পারে। সকলে আমাদের ভাই-বোন এটা মনে রাখবেন । বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন।'

সব মিলিয়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে ভারতের উদ্বেগ ও চিন্তা যে কিছুটা বাড়ল, তাতে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget