Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
Bangladesh News : এর পাশাপাশি এদিন তিনি জানিয়ে দেন, ডিসেম্বরে বাংলাদেশ ফিরতে চান তিনি।

নয়াদিল্লি : "মহম্মদ ইউনূস নিজেই বলেছেন যে এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন একজন মাস্টারমাইন্ড। তাঁর নিজের কথাই এই সত্য উন্মোচন করে।" ফের একবার ২০২৪ সালে সংগঠিত বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Former Bangladesh PM Sheikh Hasina)। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে আয়োজিত প্রথম সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বাংলাদেশে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এটা ছাত্রদের স্বতঃস্ফূর্ত কোনও বিক্ষোভ ছিল না। এর কোনও দৃশ্যমান বা দায়িত্বশীল নেতৃত্ব ছিল না, বরং পর্দার আড়াল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল; এটা ছিল এমন এক সুসংগঠিত ও পরিচালিত প্রক্রিয়া, যা ব্যালট বাক্সের বাইরে ক্ষমতার পথে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছিল।" ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’-র ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন হাসিনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে নিহত তাঁর বাবা, পরিবার ও দেশবাসীর কথা স্মরণ করার সময় তাঁর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এর পাশাপাশি এদিন তিনি জানিয়ে দেন, ডিসেম্বরে বাংলাদেশ ফিরতে চান তিনি।
#LISTEN | In a virtual interaction with the media in Delhi, while speaking on 2 years of 2024 violent protest in the country - former Bangladesh PM Sheikh Hasina says, "Muhammad Yunus himself said this was a meticulously designed movement, led by a mastermind. His own words… pic.twitter.com/b26cDRnExO
— ANI (@ANI) August 5, 2026
বাংলাদেশে ছাত্র আন্দোলন প্রসঙ্গে হাসিনা আরও বলেন, "২০২৪ এর জুলাই ও অগাস্ট মাসের সত্যিটা দিয়ে আমি শুরু করছি। এটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। শুরু থেকেই, আমার সরকার আলোচনা, আইনি প্রক্রিয়া এবং ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান করতে চেয়েছিল। কিন্তু, সংস্কারের ভাষার নেপথ্যে, সংগঠিত গ্রুপ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছিল যাতে ছাত্রদের দাবিদাওয়া হিংসাত্মক রাজনৈতিক রূপ দেওয়া যায়।" তাঁর সংযোজন, "গত দুই বছর ধরে, আমার প্রিয় বাংলাদেশকে কষ্ট পেতে দেখেছি...এটা সেই বাংলাদেশ নয় যেটা আমরা গড়েছিলাম, এটা সেই বাংলাদেশ নয় যার জন্য ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। " Bangladesh's former PM Sheikh Hasina























