এক্সপ্লোর

Bangladesh News : বাংলাদেশে এবার আরেক মহাসঙ্কট ! যদি না ভারত থেকে ....তালা ঝুলতে পারে শয়ে শয়ে সুতো কারখানার

শুল্ক ছাড় বন্ধের দাবিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে স্পিনিং ইউনিট শাট ডাউনের হুঁশিয়ারিও দিয়েছে টেক্সটাইল মিলগুলির মালিকদের সংগঠন।

 


ঢাকা : সঙ্কটের মুখে বাংলাদেশের সুতোশিল্প। ফেব্রুয়ারির মধ্যেই পথে বসতে পারে  বাংলাদেশের সুতো ব্যবসায়ীরা। সুতো আমদানিতে বাংলাদেশ বিরাট অঙ্কের শুল্ক ছাড় দেয়। তার জেরেই মহাসমস্যায় পড়ছে স্থানীয় সুতো তৈরির কারখানাগুলো, দাবি শিল্প সংগঠনগুলির। তাই শুল্ক ছাড় বন্ধের দাবিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে স্পিনিং ইউনিট শাট ডাউনের হুঁশিয়ারিও দিয়েছে টেক্সটাইল মিলগুলির মালিকদের সংগঠন।

প্রশাসনকে চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণের জন্য চাপ দিচ্ছে শিল্পমহল। এ মাসেই বন্ডেড ওয়্যারহাউস সিস্টেমে সুতো আমদানির ক্ষেত্রে শূন্য-শুল্কের সুবিধা বন্ধের দাবি করা হয়েছে।  টেক্সটাইল শিল্পপতিদের দাবি, বিনা শুল্কে যদি দেশে অধিকাংশ জামাপ্যান্ট তৈরির কারখানা সুতো আমদানি করতে পারে, তাহলে তারা ভারত বা চিনের উপরই ভরসা করবে,যা তারা এতদিন ধরে করে আসছে। স্থানীয় স্পিনিং মিলের বানানো সুতো  কেউ আর কিনছে না। এমনটা চলতে থাকলে মহাসঙ্কটে পড়ে যাবে টেক্সটাইল মিলগুলি, দাবি মালিকদের। তাদের গ্রাস করতে পারে  চরম আর্থিক সঙ্কট। 

বাংলাদেশে ভারতের সুতো বিশেষ সমাদৃত। সুতির বস্ত্র তৈরিতে ভারতের সুতোর উপরই বেশি ভরসা করে তারা। অন্যদিকে পলিয়েস্টার সুতোর জন্য তাদের ভরসা চিন। শুল্ক ছাড় থাকায় বিদেশি ভাল মানের সুতো তারা কিনতে পারছে বাংলাদেশে তৈরি সুতোর থেকেও কম দামে। এর ফলেই মাথায় হাত  টেক্সটাইল মিলগুলির। তাই সেদেশের প্রশাসনকে কারখানা মালিকদের আর্জি, যেন সুতো আমদানিতে কোনও ট্যাক্স-ছাড় না দেওয়া হয়। 

সূত্রের খবর, বস্ত্রশিল্পের জন্য ভারত থেকে ১০ থেকে ৩০ কাউন্টের সুতোই বেশি আমদানি করে বাংলাদেশি ব্যবসায়ীরা। এই সুতো আমদানিতে এই সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশের সুতো কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।  সেই কারণেই ইউনূস প্রশাসন নাকি সে-দেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এ চিঠিও লিখেছে। এখন  এনবিআর কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তবে শুল্ক-ছাড় বন্ধ না করলে বড় সঙ্কটে পড়বেন বাংলাদেশের সুতো প্রস্তুতকারকরা।  

বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের বস্ত্রশিল্প মালিকদের একটি সংগঠন ভারত থেকে সুতো আমদানি বন্ধের জন্য আগে থেকেই দাবি জানাচ্ছিল। গত বছর মার্চ মাসেই সে দেশের বাণিজ্য মন্ত্রক রাজস্ব বোর্ডকে অনুরোধ করে।  রাজস্ব বোর্ডকে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, বস্ত্রশিল্পে দেশীয় সুতোর ব্যবহার বৃদ্ধি করার দিকে জোর দেওয়া হোক। রাজস্ব বোর্ড বিদেশ থেকে সুতো আমদানীর বিষয়ে পদক্ষেপ করুন। পুরোপুরি শুল্ক ছাড়ের বিষয়টি বিবেচনা করুক। এখন দেখার রাজস্ব বোর্ড কী সিদ্ধান্ত নেয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget