এক্সপ্লোর

Bangladesh Protest: উত্তপ্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের নিপীড়নের বিরুদ্ধে কেষ্টপুরে প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকরা

Bangladesh Violence: বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়নে কেষ্টপুর বাস্টস্ট্যান্ডে মৌন প্রতিবাদে সামিল ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব কেষ্টপুর বাঙাল।

রুমা পাল, কলকাতা: বাংলাদেশে হিন্দু নিপীড়নের (Bangladesh Violence) প্রতিবাদে ফের পথে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। কেষ্টপুরে বিক্ষোভ দেখান লাল হলুদ সমর্থকরা। প্ল্যাকার্ড ও লাল হলুদ বেলুন হাতে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই মঙ্গলবার, ১০ ডিসেম্বর প্রতিবাদে রাস্তায় নামেন। কেষ্টপুর বাঙাল নামে লাল হলুদের ফ্যানস ক্লাবের সমর্থকরা জমা হন কেষ্টপুর বাসস্ট্যান্ডে।

ইস্টবেঙ্গল সমর্থকদের পূ্র্বপুরুষদের অনেকেরই শিকড় ওপার বাংলায়। অনেকেই অতীতে ভিটেমাটি ছেড়ে এদেশে এসেছেন। সেই ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেই অনুরোধ লাল হলুদ সমর্থকদের। তাঁদের অনেকেরই হাতে রয়েছে প্ল্যাকার্ড, বার্তা একটাই শান্তি চাই। কোনও প্ল্যাকার্ডে লেখা, 'সংখ্যালঘুদের ন্যায়বিচার চাই', আবার কোনটায় 'হত্যা নয়, উচ্ছেদ নয়, লক্ষ্য় শুধু সমৃদ্ধির দীপ্ত সমন্বয়'। ইস্টবেঙ্গল সমর্থকরা মৌন প্রতিবাদে সামিল হয়েছিলেন।

প্রতিবাদে সামিল এক সমর্থক বলেন, 'বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি। আমরা চাই যে শান্তি ফিরুক। অতীত ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে।' আরেক সমর্থকের মুখে শোনা গেল ইতিহাসের স্মৃতিচারণ। 'আমাদের পরিবার ১৯৫০ সালে এপারে চলে এসেছিলাম। ঠাকুরদা, ঠাকুমাদের কাছ থেকে সেই সময় যা যা ঘটেছিল, সেইসব শুনেছি। বর্তমানে যা পরিস্থিতি তাতে তো সেই ভয়, আতঙ্কের কথা আবার মনে পড়ে যাচ্ছে। তাইজন্য আমাদের এই প্রতিবাদ।'

এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বাংলাদেশে নিরন্তর সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের ঘটনা ঘটছে, সেই নিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। ময়দানের প্রথম ক্লাব হিসাবে তারা এই প্রতিবাদ জানায়। শুধু তাই নয়, ওপার বাংলায় শান্তি ফেরানোর অনুরোধে যাতে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেয়, সেইজন্য প্রধানমন্ত্রীকে শুক্রবার চিঠিও দেয় ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। এবার পথে ক্লাবের সমর্থকেরাও। 

বাংলাদেশের এই অরাজকতা নিয়ে কিন্তু মুখ খুলেছেন শেখ হাসিনাও। তাঁকে বলতে শোনা যায়, 'আমাদের আওয়ামি লিগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে। সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে। বাড়িঘর লুঠপাট, মন্দির, দরগা-শরিফ, মন্দির, গির্জা ধ্বংস করা হয়েছে। মানুষের কথা বলার অধিকার আর নেই। ন্যায়বিচার পাওয়ার অধিকার নেই। মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত, এইটাই হচ্ছে সবথেকে দুঃখের। আজকে যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইস্টবেঙ্গলের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget