এক্সপ্লোর

Bangladesh Unrest: ১০০ ছুঁইছুঁই মৃত্যুর পরদিনই আজ ঢাকা-অভিযান! বড়সড় কোনও আশঙ্কা? কী নির্দেশিকা জারি ভারতের?

Bangladesh Protest: আন্দোলনকারীদের সঙ্গে শাসকদল আওয়ামি লিগের সমর্থকদের সংঘর্ষে ১৪ জন পুলিশ-সহ শতাধিক মানুষের মৃত্য়ু হয়েছে। আহতের সংখ্যাও শতাধিক।

কলকাতা: এখনও জ্বলছে বাংলাদেশ। সংরক্ষণ নিয়ে সে দেশের শীর্ষ আদালতের রায়ের পরেও শান্ত হয়নি আন্দোলন। বাংলাদেশে এখনও পথে নেমে চলছে বিক্ষোভ, বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সব ভারতীয়কে অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। সম্প্রতি যে নির্দেশিকা দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তাতে আপাতত কোনও নাগরিককে বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ ঢাকা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

অসহযোগ আন্দোলনের প্রথম দিনই ফের রক্ত ঝরল বাংলাদেশে। আন্দোলনকারীদের সঙ্গে শাসকদল আওয়ামি লিগের সমর্থকদের সংঘর্ষে ১৪ জন পুলিশ-সহ শতাধিক মানুষের মৃত্য়ু হয়েছে। আহতের সংখ্যাও শতাধিক। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে অনির্দিষ্টকালের কার্ফু জারি করেছে শেখ হাসিনা সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতিতে ভারতীয়দের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে আন্দোলন () চলছে। এই অবস্থায় ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে এখনই যেন ভারতের কোনও নাগরিক বাংলাদেশে না যায়। যে ভারতীয় নাগরিকরা এখন বাংলাদেশে রয়েছেন তাঁদের অতি সাবধানে থাকতে বলা হয়েছে। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। এছাড়া ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলার কথা বলা হয়েছে। রবিবার প্রবল হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে। বারবার সরকার-বিরোধী আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। বাংলাদেশের নানা জায়গায় এমন ঘটনা ঘটেছে। আর এই সংঘর্ষের জেরে শুধু রবিবারই বাংলাদেশে মারা গিয়েছে প্রায় ১০০ ছুঁইছুঁই। তার মধ্যে একাধিক পুলিশকর্মী রয়েছেন।

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ অশান্ত। প্রথমে সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলন (bangladesh protest) শুরু করেছিলেন পড়ুয়ারা। প্রথম আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও পরে ধীরে ধীরে তা হিংসাত্মক হয়ে ওঠে। টানা সংঘর্ষ রয়েছে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে। দিনের পর দিন দফায় দফায় সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু। এরই মধ্যে সে দেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ নিয়ে রায় দিয়েছে। নতুন করে ধার্য হয়েছে সংরক্ষণের হিসেব। তারপরেও আন্দোলন কমেনি। এবার শেখ হাসিনার পদত্যাগ চেয়ে শুরু হয়েছে আন্দোলন। 

বাংলাদেশের শাসক দল আওয়ামি লীগের দাবি এই আন্দোলনে হিংসার ঘটনা ঘটিয়েছে বিরোধীরা। তাদের নিশানা জামাত-বিএনপি। পাল্টা সরকারের দিকে হিংসার ও দমনের মাধ্যমে আন্দোলন বন্ধ করার অভিযোগ উঠেছে। এই আবহেই ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও হিংসা-আন্দোলনে জেরবার বাংলাদেশ। ফের শুরু মৃত্যু মিছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:  আগামী ১০০ দিনে সোনার সময়! এই ৫ রাশির কপালে সাফল্যের বন্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget