এক্সপ্লোর

Bangladesh Violence: বাংলাদেশের জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু !

Bangladesh Jail 6 Prisoners Killed: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও অশান্তি, বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু !

নয়াদিল্লি: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও অশান্তি। জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু। সংঘর্ষে আহত কারাগারের জেলার, কারারক্ষী ও বন্দি সহ ১৯ জন।

জেলারের কার্যালয়, হাসপাতাল, ৮টি ওয়ার্ডে ভাঙচুর-আগুন। কুমিল্লা, কাশিমপুর, কুষ্টিয়া, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পর জামালপুরে বিক্ষোভ-সংঘর্ষ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ন্ত্রণে শূন্যে গুলি কারারক্ষীদের। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন প্রায় ৫ হাজার বন্দি কারাগারের ভিতরে প্রবেশ করেছে সেনা। কিছু বন্দি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, দাবি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, অশান্তির জেরে উন্মত্ত জনতার হাতে খুন হতে হয়েছে বাংলাদেশের প্রযোজক সেলিম খান ও তাঁর অভিনেতা-পুত্র শান্ত খানকে। এদিকে, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হল। ফোকব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ঢুকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সব বাদ্যযন্ত্র। বাংলাদেশে এবার শিল্পীদের ওপর চলল নজিরবিহীন হামলা। 

বাংলাদেশের এই ভাইরাল ভিডিও কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। রাস্তার ওপর সেতু থেকে এভাবেই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ। নৃশংসতায় কার্যত তালিবানকেও হার মানাচ্ছে বাংলাদেশের এই দুষ্কৃতীরা! সোমবার রাতে তাড়া করে খুন করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সেলিম খান। ও তাঁর অভিনেতা-পুত্র শান্ত খানকে। সোমবার চাঁদপুরে পিটিয়ে খুন করা হয় দুজনকে।

বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা 'শাপলা মিডিয়া'। দেবের মুক্তি না পাওয়া চর্চিত ছবি 'কমান্ডো'র সহ প্রযোজক এই সংস্থা। অশান্ত বাংলাদেশে খুন হলেন সেই সংস্থারই কর্ণধার। অভিনেতা দেব বলেছেন, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না এরকম কিছু একটা হতে পারে। কিন্তু যখন সত্যি শুনলাম এটা হয়েছে এবং শুধু ওনার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় এটা একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন, শিয়রে নিম্নচাপ, শনিতে সতর্কতার আওতায় এসে গেল এই ১২ জেলা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

লাগাতার আন্দোলনের জেরে, প্রধানমন্ত্রিত্ব এবং দেশ দু'টোই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু, টানা ১৫ বছর ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে এই পরিমাণ রাগ জমেছিল কেন? অনেকে বলছেন, পরপর নির্বাচনে ব্য়াপক কারচুপির অভিযোগ, ব্য়াঙ্কে দুর্নীতি, ঋণ খেলাপির পরিমাণ বৃদ্ধি হাসিনার সরকারকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তার মধ্য়ে ছাত্র আন্দোলনের প্রতি হাসিনার সরকারের মনোভাব ক্ষোভের বাঁধ ভেঙে দেয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget