এক্সপ্লোর

International human trafficking : টিকটক ভিডিয়ো থেকে নারী পাচার ! আন্তর্জাতিক চক্রে যুক্ত গণধর্ষণে অভিযুক্ত বাংলাদেশি

বাংলাদেশি গণধর্ষণকাণ্ডের তদন্তে উঠে এল আন্তর্জাতিক নারী পাচার চক্রের যোগ। গ্যাং রেপে অভিযুক্ত রিফাতুল ইসলাম হৃদয়কে জেরা করে একাধিক তথ্য হাতে এসেছে বেঙ্গালুরু পুলিশের। সূত্রের খবর, বাংলাদেশের অপরাধীদের সঙ্গে জোট বেঁধে ভারতের বিভিন্ন রাজ্যের মহিলাদের নিশানা করত এই দল।

ঢাকা: বাংলাদেশি গণধর্ষণকাণ্ডের তদন্তে উঠে এল আন্তর্জাতিক নারী পাচার চক্রের যোগ। গ্যাং রেপে অভিযুক্ত রিফাতুল ইসলাম হৃদয়কে জেরা করে একাধিক তথ্য হাতে এসেছে বেঙ্গালুরু পুলিশের। সূত্রের খবর, বাংলাদেশের অপরাধীদের সঙ্গে জোট বেঁধে ভারতের বিভিন্ন রাজ্যে মহিলাদের নিশানা করত এই দল।

পুলিশ খবর পেয়েছে, রিফাতুল ইসলাম নাম হলেও 'টিকটক হৃদয়বাবু' বলে পরিচিত ছিল এই অভিযুক্ত। ভারত ছাড়াও , সংযুক্ত আরব আমিরশাহী ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিল তার নারী পাচারের নেটওয়ার্ক। দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের অপরাধীদের সঙ্গে নিয়ে এই অপারেশন চালাত রিফাতুল। বিভিন্ন হোটেলের সঙ্গে মহিলা পাচারের চুক্তি ছিল 'টিকটক হৃদয়বাবু'র। স্কুল, কলেজের মেয়েরা ছাড়াও বিবাহিত মহিলারাই ছিল এই দলের মূল নিশানা। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই মানব পাচার ও পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্টে ঢাকার হাতিরঝিল পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়েছে রিফাতুলের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভারতের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছে ঢাকা। অভিযুক্তদের সাজা দিতে ধৃতদের বিরুদ্ধে ভারতেও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ডেপুটি কমিশনার মহম্মদ শহিদুল্লাহ জানান, যেহেতেু ধৃতরা বাংলাদেশি নাগরিক , তাই তাদের দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, আদতে ঢাকার হাতিরঝিল এলাকায় বাড়ি রিফাতুল ইসলামের। ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে সে। পরে বন্ধুর সঙ্গে টিকটক ভিডিয়ো বানানোয় মেতে ওঠে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নড়চড়ে বসে পুলিশ। ভিডিয়োয় দেখা যায়, কয়েকজন ছেলে-মেয়ে ভিডিয়োর সামনেই নিজেদের পোশাক ছাড়ছেন। পরে সেই ভিডিয়োতেই একটি মহিলার ওপর যৌন নির্যাতন করতে দেখা যায় পুরুষদের।

এই ভিডিয়ো দেখামাত্র্ই যৌন নির্যাতনকারী পুরুষদের খুঁজে বের করে ভারত ও বাংলাদেশের পুলিশ। নির্যাতিতা মেয়েদেরও খোঁজ মেলে। এরপরই ২ মহিলা-সহ ৬জনকে বেঙ্গালুরুতে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় জানা গিয়েছে, তারা সবাই আন্তর্জাতিক নারীপাচার চক্রের সঙ্গে যুক্ত। বর্তমানে এই গ্যাংয়ের বাকিদের খুঁজছে পুলিশ। সোমবারের মধ্যেই নারী পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ধরা হয়েছে আরও চারজনকে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Madan Mitra: মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
LPG Price : হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা, আবার ধাক্কা LPG সরবরাহে? আজ বাড়ল কি দাম?
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা, আবার ধাক্কা LPG সরবরাহে? আজ বাড়ল কি দাম?
Weather Alert: ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই

ভিডিও

TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |
Mamata Banerjee |বিরোধী মমতা সব সময়েই চেয়েছিলেন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা দিয়ে উপড়ে ফেলতে: Satarup
TMC News | একুশে জুলাইয়ের সাতদিন আগে অভিষেককে টার্গেট করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোথায় যাচ্ছে পরিস্থিতি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget