এক্সপ্লোর

Israel Hamas War:নাৎসি নির্যাতনের অতীত টেনে ইজরায়েলকে কটাক্ষ-পোস্ট, তীব্র সমালোচনায় চাকরি হারালেন তরুণী

Bank Employee Fired:চলতি ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 'হলোকস্ট'-এর অনুষঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন নোজেইমা। সেখান থেকে তুমুল বিতর্ক।

নয়াদিল্লি: কে বলে যুদ্ধ মানে শুধু প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি? মানবিক মূল্যবোধও কি এই সময়ে প্রশ্নের মুখে দাঁড়ায় না? নোজেইমা হুসেইনোভার  নামে এক তরুণীর কাণ্ডকারখানায় এই নিয়ে ফের তুমুল আলোচনা শুরু হয়েছে। চলতি ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 'হলোকস্ট'-এর অনুষঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন নোজেইমা। সেখান থেকে তুমুল বিতর্ক। পরিস্থিতি এমন দাঁড়ায় যে চাকরি খোয়ান ওই তরুণী। কিন্তু কী এমন পোস্ট দিয়েছিলেন তিনি?

ইহুদিবিদ্বেষ?
হালে গাজা স্ট্রিপের একটি হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় ইজরায়েলের দিকে আঙুল তুলেছিল হামাস। দু'তরফের মধ্যে ধুন্ধুমার যুদ্ধ পরিস্থিতির মধ্যে এভাবে হাসপাতালে হামলার অভিযোগ ওঠায় একাধিক আন্তর্জাতিক মঞ্চের সমালোচনার মুখে পড়তে হয় ইজরায়েলকে। যদি বেঞ্জামিন নেতানইয়াহুর সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করে। পরে শোনা যায়, হামাসের অনুসারী সংগঠন ইসলামিক জেহাদ এর জন্য দায়ী। আসল দায় কার, সেটা এখনও স্পষ্ট নয়। তা সত্ত্বেও নোজেইমা সেই ঘটনার প্রসঙ্গ তুলে অ্যাডলফ হিটলারের নাৎসি নির্যাতনের ইতিহাস মনে করিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে লেখেন, 'সন্দেহাতীত ভাবে এই কারণেই এদের নিকেশ করতে চেয়েছিল হিটলার।' এর পর কার্যত ওলোট-পালোট হয়ে যায় এক্স (অতীতে ট্যুইটার) প্ল্যাটফর্ম। ইহুদিবিদ্বেষের অভিযোগ ওঠে ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে। সংশ্লিষ্ট ব্যাঙ্ককে ট্যাগ করে কেউ লেখেন,'এই জঘন্য ইহুদিবিদ্বেষী আপনাদের কর্মী?' তীব্র সমালোচনার মুখে পড়ে তরুণীকে বরখাস্ত করে ব্যাঙ্কটি। সে কথা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট দিয়ে জানানোও হয়। বার্তাটি স্পষ্ট, 'আমরা ইহুদিবিদ্বেষ এবং সব ধরনের বিদ্বেষমূলক বার্তার কড়া নিন্দা করি। কোনও ভাবেই এগুলিকে সমর্থন করে না আমাদের ব্যাঙ্ক।'

বিচ্ছিন্ন ঘটনা নয়...
ওয়াকবিহাল মহলের বক্তব্য, নোজেইমার এই প্রতিবাদ বর্তমান পরিস্থিতিতে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কথাই ধরা যাক। হালেই ওই বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া হামাসের আগ্রাসনের জন্য ইজরায়েলেকে দায়ী করে একটি চিঠি সই করেন। তাতে বলা ছিল, হঠাৎ করে এই হামলা করেনি হামাস। ইজরায়েলি সরকার গত দু'দশক যাবৎ যে ভাবে প্যালিস্তিনীয়দের 'ওপেন এয়ার প্রিজন'-এ রেখে এসেছে, তারই প্রতিবাদে এউ হামলা। হার্ভার্ডের পড়ুয়াদের এই চিঠির পর থেকেই একাধিক উদ্যোগপতি তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি দিতে শুরু করেন বলেও শোনা যায়। তবে নোজেইমার এই মন্তব্য নাৎসি ভয়াবহতার যে পর্যায়কে মনে করিয়ে দিয়েছে, তা গোটা মানবজাতির পক্ষেই অত্যন্ত যন্ত্রণার ও লজ্জার। কোনও অবস্থাতেই সেই যন্ত্রণার ইতিহাস সমর্থন করা যায় না, এই কথা মনে করেন ইজরায়েলের কাজকর্মের সমালোচকরাও। সে দিক থেকে তরুণীর মনোভাব কি চরমপন্থী ভাবনারই অন্য একটি দিকের ছবি তুলে ধরে না? প্রশ্ন উঠছেই। যেমন অতীতে উঠেছিল, তেমনই এখনও উঠছে। 
কে বলে যুদ্ধ মানে শুধুই প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি?

আরও পড়ুন:সাংবাদিক সঙ্গীর সঙ্গে সম্পর্কচ্ছেদ, বিস্ফোরক ট্যুইট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget