এক্সপ্লোর

Bank Strike : সেপ্টেম্বরে এই ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এই দাবি না মানলে অক্টোবরে লাগাতার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর  থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইউনিয়নের তরফে ।

দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়তে পারে আগামী মাসে। Performance Linked Incentive নিয়ে বৈষম্যের অভিযোগে অনেকদিন ধরেই ব্যাঙ্ক কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল। এবার সেই অভিযোগ  বড় পদক্ষেপ করছেন  ব্যাঙ্ক কর্মচারীরা।  United Forum of Bank Unions (UFBU)-এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিভিন্ন দাবিতে একাধিক দিন ধর্মঘটের ডাক দিচ্ছে । দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর  থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইউনিয়নের তরফে ।

কবে কবে ধর্মঘট?

প্রথমে ১১ সেপ্টেম্বর এক দিনের  জন্য দেশব্যাপী ধর্মঘট হবে। এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের কর্মসূচি রয়েছে। এরপরও যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয়, তাহলে ২৬ অক্টোবর  থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করতে পারেন তাঁরা। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই ব্যাঙ্ক গ্রাহকদের একটু খেয়াল রাখতে হবে। ব্যাঙ্ক ধর্মঘটের দিনগুলির আগেই দরকারি কাজ সেরে রাখতে হবে। তবে এই ধর্মঘটের প্রভাব অনলাইন ও এটিএম পরিষেবার পড়বে কি না, এখনই স্পষ্ট নয়।

ইউনিয়নগুলোর অন্যতম প্রধান দাবি হল, সপ্তাহে  পাঁচ দিন কাজ ও ২ দিন ছুটি। মাসে সবকটি শনিবারেই ছুটি দিতে হবে ব্যাঙ্ককর্মীদের । সরকারের Performance-Linked Incentive বা PLI স্কিমের বর্তমান কাঠামো নিয়েও আপত্তি রয়েছে। ইউনিয়নগুলোর দাবি, কর্মীদের মধ্যে বৈষম্য না রেখে ব্যাঙ্কের সব কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে সমানভাবে ইনসেনটিভ দিতে হবে। এছাড়াও দাবির মধ্যে রয়েছে আরও কিছু আভ্যন্তরীণ  সমস্যা। কোন ব্যাংকের পরিষেবা বেশি প্রভাবিত হতে পারে? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বেশ কিছু শাখায়  পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে State Bank of India, Bank of Baroda, Punjab National Bank-এর মতো সরকারি ব্যাঙ্কগুলি  রয়েছে। তবে বেসরকারি ব্যাঙ্ক যেমন, HDFC Bank, ICICI Bank সাধারণভাবে UFBU-র এই কর্মসূচির আওতায় নেই। তাই এই সব ব্যাঙ্কে পরিষেবা স্বাভাবিক থাকার কথা।  

ইউনিয়নের তরফে কী জানানো হয়েছে 

সেপ্টেম্বরের একদিনের ধর্মঘট এবং তিন দিনের পরপর ধর্মঘটের পরও যদি সরকার দাবি না-মানে, তবে .   ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা করেছে তারা। সেক্ষেত্রে ব্যাঙ্কিং পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে।   গ্রাহকরা কিছু কাজে অসুবিধে অনুভব করতে পারেন। তবে ধর্মঘটের আগে সরকার, ব্যাংক কর্তৃপক্ষ এবং ইউনিয়নের মধ্যে আলোচনা হতে পারে। তাতে ইতিবাচক কিছু  বেরিয়ে আসলে, তাদের কর্মসূচি পরিবর্তন, স্থগিত বা প্রত্যাহারও হতে পারে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget