Crime News : ধর্মীয় শোভাযাত্রায় বাইকে চড়ে এসে গুলি, রক্তারক্তি, মৃত্যু, পরপর আহত, ভয়ঙ্কর ঘটনা
উৎসবের শোভাযাত্রায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ।

সারা ভারতজুড়ে উৎসবের রেশ এখনও অব্যাহত। এমন সময়েই এক ধর্মীয় শোভাযাত্রায় চলল গুলি। একেবারে বাইকে চড়ে এসে 'ওপেন ফয়ার'। কানফাটা শব্দ। আর্তনাদ। তারপরই এক সদ্য যুবার মাটিতে লুটিয়ে পড়া। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। পঞ্জাবে জাগরন উৎসবের শোভাযাত্রায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
শুক্রবার রাতে তরন তারানের গলি কান্দিয়ান ওয়ালিতে মহারাজা রণজিৎ সিং স্কুলের কাছে জাগরণ চলাকালীনই এই দুঃসাহসিক ঘটনা। অজ্ঞাত পরিচয় হামলাকারীরা সরাসরি চালায় গুলি । ধর্মীয় সমাবেশে ছড়িয়ে পড়ে আত্ক । সঙ্গে সঙ্গে মারা যান ১৭ বছর বয়সী সুখরাজ সিং। আরও তিনজন গুরুতর আহত হন । পুলিশ সূত্রের খবর, নিহত ব্যক্তি জয়মল সিং-এর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন ধীরা সিং-নামে এক ব্যক্তির ছেলে ২২ বছর বয়সী ববি, ২২ বছর বয়সী ঋষি নামের আরেকটি ছেলে এবং ৪০ বছর বয়সী হারদীপ নামের আরেক ব্যক্তি। তিনজনই গুরুতর আহত , ক্ষত গভীর। চিকিৎসার জন্য তাঁদের দ্রুত তরন তারানের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই গোলাগুলি চলার ঘটনায় পুরনো শত্রুতার কথা জানতে পেরেছে পুলিশ। পুরনো প্রতিহিংসা চরিতার্থ করতেই একদল লোক এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। আকস্মিক গুলির শব্দে ধর্মীয় সমাবেশে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরপরই ডিএসপি সিটি সুখবীর সিং, এসএইচও সিটি পারমজিৎ সিং ভিরদি এবং ধোদা থানার কর্মীদের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Before You Go
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর






















